1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিনাজপুরে মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০২ মে ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মালিক-শ্রমিক পক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলেই বিরোধের সৃষ্টি-এমপি কালাম গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বন্দরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ মহান মে দিবসে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের লাল পতাকা মিছিল কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ডিসি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, জরুরী হস্তক্ষেপে নিয়ন্ত্রন কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগে রহস্য বন্দরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার বর্জ্যের স্তূপে স্বপ্নের খোঁজ, জীবনযুদ্ধে অদম্য রোজিনা ১২ মাসই পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক! বন্দরে ছিনতাইয়ের তদন্তে গিয়ে হামলার শিকার ২ পুলিশ, অস্ত্র নিয়ে পালায় দুর্বৃত্তরা

দিনাজপুরে মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ-যুগের নারায়ণগঞ্জঃ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৩৭৪ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধিঃ শ্রমিক-মালিক ঐক্য গড়ি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরেও মহান মে দিবস-২০২৩ পালন করা হবে। এ উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর যৌথভাবে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। এসব কর্মসূচীর মধ্যে রয়েছে র‌্যালি ও আলোচনা সভা ইত্যাদি।
১ মে সোমবার-২০২৩ সকাল ৯টায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণ হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।
র‌্যালি শেষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেকার আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালক মোহাঃ আবুল বাশার।
এসব কর্মসূচীতে দিনাজপুরের বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যক্তিবর্গসহ সংশিষ্ট সকলকে যথা সময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালক মোহাঃ আবুল বাসার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট