1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নানা আয়োজনে পালিত হলো প্রয়াত নাসিম ওসমানের ৯ তম মৃত্যুবার্ষিকী-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ফর্মা জাফরের তিন তাসের ভেলকিতে নি:স্ব সাধারন মানুষ! পুলিশের চোখে কাঠের চশমা!! সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই, আহত ৩ রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ২ রূপগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল আরোহী নিহত শহদীদের আত্মত্যাগেই নারায়ণগঞ্জবাসী ওসমানীয় গোষ্ঠী থেকে মুক্ত হয়েছে-এমপি আল আমিন খেলাফত মজলিস নেতা সিরাজুল মামুনের হোয়াটসঅ্যাপ হ্যাক সমাজকে অপরাধ মুক্ত করতে হলে ঐক্যবদ্বভাবে কাজ করতে হবে-রিয়াদ চৌধুরী ফতুল্লায় জামায়াতের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজ শাহ্-এর আস্তানার উদ্যোগে অসহায়দের ঈদবস্ত্র বিতরণ সংগঠনের পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে সোনারগাঁ যুবদল নেতাকে কারন দর্শানোর নোটিশ

নানা আয়োজনে পালিত হলো প্রয়াত নাসিম ওসমানের ৯ তম মৃত্যুবার্ষিকী-যুগের নারায়ণগঞ্জঃ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ২৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য, নারায়ণগঞ্জ-৫ আসনের ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য, নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রবিবার (৩০ এপ্রিল) মরহুমের পরিবার, জাতীয় পার্টি, সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দিনভর নানা কর্মসূচী পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো পবিত্র কোরআন খানি, শোক র‌্যালী, কবরে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত, দোয়া, মিলাদ ও তবারক বিতরণ।
এদিকে সকাল থেকে মাসদাইর কবরস্থানে মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও দোয়া করে জাতীয় পার্টি, আওয়ামীলীগ, জাতীয় শ্রমিক পার্টি, জাতীয় যুব সংহতি, জাতীয় ছাত্র সমাজের জেলা-মহানগরের নেতৃবৃন্দ, জেলা মাইক্রোবাস ও ট্র্যাক্সি স্ট্যান্ড মালিক সমিতি ও শ্রমিক কমিটি, জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন, জেলা ট্যাক্সি চালক ইউনিয়ন, জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন, নাসিম ওসমান ফুটবল একাডেমি, বৃহত্তর খানপুর, তল্লা, হাজীগঞ্জ এলাকাবাসী, নাসিম ওসমান ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক, পেশাজীবী সংগঠনগুলো।
দুপুর ৩টায় পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন মরহুমের স্ত্রী পারভীন ওসমান, পুত্র আজমেরী ওসমান, পুত্রবধু সাবরিনা ওসমান জয়া ও নাতি আলিফ ওসমান। পুস্পস্তবক অর্পণ শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
পরে জেলার বিভিন্ন স্থানে প্রয়াত এমপি নাসিম ওসমান স্মরণে আয়োজিত মিলাদ ও দোয়ায় উপস্থিত হয়ে তবারক বিতরণ করেন পারভীন ওসমান, আজমেরী ওসমান ও আলিফ ওসমান। 
উল্লেখ্য, এ কে এম নাসিম ওসমান ২০১৪ সালের ৩০ এপ্রিল ভারতের দেরাদুনে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, বঙ্গবন্ধু হত্যার বিচার দাবীতে রাস্তায় নেমে আসা বঙ্গবন্ধু প্রেমীদের মধ্যে অন্যতম  ও নারায়ণগঞ্জ-৫ আসনে বার বার নির্বাচিত সংসদ সদস্য। ১৯৭৫ এর ১৪ আগষ্ট পারভীন ওসমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। পরদিন ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যার প্রতিশোধে নববিবাহিতা স্ত্রীকে ফেলে রেখে বিচারের দাবিতে আন্দোলন করতে ঝাঁপিয়ে পড়েন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট