1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আওয়ামী লীগের সদস্য পদ নবায়ন করলেন বঙ্গবন্ধুর দৌহিত্র সজিব ওয়াজেদ জয়-যুগের নারায়ণগঞ্জঃ, - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ‘প্রভাবের রাজনীতি’ নিয়ে নতুন বিতর্ক: অভিযোগের কেন্দ্রবিন্দুতে গিয়াস পরিবার প্রধানমন্ত্রী ফতুল্লাবাসীর দুর্ভোগ লাঘবে বদ্ধ পরিকর-মামুন মাহমুদ খাবার দেরি, আড়াইহাজারে বিয়ে বাড়ীতে রণক্ষেত্র : আহত ১৫ মালিক-শ্রমিক পক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলেই বিরোধের সৃষ্টি-এমপি কালাম গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বন্দরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ মহান মে দিবসে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের লাল পতাকা মিছিল কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ডিসি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, জরুরী হস্তক্ষেপে নিয়ন্ত্রন কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগে রহস্য বন্দরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

আওয়ামী লীগের সদস্য পদ নবায়ন করলেন বঙ্গবন্ধুর দৌহিত্র সজিব ওয়াজেদ জয়-যুগের নারায়ণগঞ্জঃ,

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৩৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য পদ নবায়ন করলেন বঙ্গবন্ধুর দৌহিত্র সজিব ওয়াজেদ জয়, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান-ফিজার.এম.পি। দিনাজপুর-৫ , সাবেক নৌ মন্ত্রী শাজাহান খান এমপি,বানিজ্য মন্ত্রী টিপু মুন্সিসহ অনেকেই।
রংপুর বিভাগের ৯ টি সাংগঠনিক জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের নিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের মতবিনিময় সভা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য পদ সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানের আজ আনুষ্ঠানিক উদ্বোধনি অনুষ্ঠানে বঙ্গবন্ধুর দৌহিত্র জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান সজিব ওয়াজেদ জয় রংপুর জেলা আওয়ামী লীগের ১নং সদস্য হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য পদ নবায়নের মধ্যে দিয়ে সারা দেশে আওয়ামী লীগের সদস্য পদ সংগ্রহ ও নবায়ন উদ্বোধন করা হয়। এরপর পর্যায়ক্রমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক নৌ মন্ত্রী শাজাহান খান এমপি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি, সাবেক সফল মন্ত্রী ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, বানিজ্য মন্ত্রী টিপু মুন্সি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা সুজিত রায় নন্দীসহ অনেকেই।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এড. হোসনে আরা লুৎফা ডালিয়া। সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক নৌ মন্ত্রী শাজাহান খান এমপি। সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা সুজিত রায় নন্দী।
রংপুর বিভাগের ৯ টি সাংগঠনিক জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। মতবিনিময় সভা আজ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ঢাকাস্থ ২৩ বঙ্গবন্ধু এভিনিউ এর হলরুমে অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট