1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
লক্ষ্মীপুরে সওজের কোয়ার্টার থেকে নারীর চার টুকরা লাশ উদ্ধার-যুগেরনারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় জুট সেক্টর দখল নিয়ে গুলি: অধরা মূলহোতা রকেট সুমন! স্বেরাচারী দোসর বিল্লাল-শাহ আলম-নিজামদের কাছে জিম্মি মরাখালপারবাসী! ফতুল্লার ফাঁজিলপুরে মন্টির ইয়াবার ছোবলে ধ্বংসের পথে যুব সমাজ শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠা-এড.সাখাওয়াত ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন মালয়েশিয়া শাখার নতুন কমিটি গঠন নগরীকে উন্নয়নশীল শহর গঠনে কাজ করে যাচ্ছি-এড.সাখাওয়াত সোনারগাঁয়ে কোস্ট গার্ডের অভিযান, ৪৭ লাখ চিংড়ি রেণু উদ্ধার সিদ্ধিরগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৭ আওয়ামী লীগের দোসরদের সাথে জেলা এনসিপি নেতাদের বৈঠক রূপগঞ্জে ১১৯ বোতল ফেয়ারডিল উদ্ধার, গ্রেপ্তার-১

লক্ষ্মীপুরে সওজের কোয়ার্টার থেকে নারীর চার টুকরা লাশ উদ্ধার-যুগেরনারায়ণগঞ্জ

লক্ষিপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ২৬৯ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরপ্রতিনিধিঃ লক্ষ্মীপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের স্টাফ কোয়ার্টার থেকে মমতাজ বেগম নামের এক নারীর চার টুকরা লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ওই খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ।
মমতাজ বেগম (৪৫) লক্ষ্মীপুর সদর উপজেলা কুশাখালী ইউনিয়নের প্রয়াত আবদুল মতিনের স্ত্রী। ঘটনার পর থেকে ওই নারীর ছোট ছেলে পলাতক। ওই নারীর ছোট ছেলেকে আটক করতে পারলে হত্যাকাণ্ডের বিষয়ে জানা যেতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, স্বামী আবদুল মতিন মারা যাওয়ার পর থেকেই মমতাজ তার দুই ছেলে শরিফুল ইসলাম ও ছোট ছেলে সাইফুল ইসলামকে নিয়ে সড়ক বিভাগের স্টাফ কোয়ার্টারে বসবাস করে আসছেন। তাঁর বড় ছেলে বর্তমানে সড়ক বিভাগে মাস্টাররোলে কর্মরত। গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে বড় ছেলে শরিফুল বাসায় ফিরে দেখেন, তাঁর মায়ের লাশ পড়ে আছে। পরে পুলিশে খবর দিলে সকালে তাঁরা মমতাজ বেগমের চার টুকরা লাশ উদ্ধার করে নিয়ে যায়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, মমতাজ বেগমকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তাঁর লাশের চারটি খণ্ড করা হয়েছে। আজ সকালে লাশের খণ্ডিত অংশগুলো উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি জানান, ঘটনার পর থেকে ওই নারীর ছোট ছেলে পলাতক। পারিবারিক বিষয় বা অন্য কোনো কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট