1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বঙ্গসাথী ক্লাব। - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে আজমেরী ওসমানের ক্যাডার অনিক গ্রেপ্তার ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ-ডিসি পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বঙ্গসাথী ক্লাব।

যুগের নারায়ণগঞ্জ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১৮৭ বার পড়া হয়েছে

যুগেরনারায়ণগঞ্জঃ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গসাথী ক্লাব। বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে দেওভোগ আলী আহাম্মদ চুনকা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ক্লাবটির নিজ কার্যালয়ে এ সামগ্রী বিতরণ করা হয়।
বঙ্গসাথী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জলের সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসান হাবিব, জেলা যুবলীগের সহ-সভাপতি আলী রেজা রিপন, খালেদ হাসান, শফিকুল ইসলাম লিটন, বঙ্গসাথী ক্লাবের সহ সভাপতি আব্দুর রউফ খোকন, ফয়জুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, প্রমুখ।
সভাপতির বক্তব্যে উজ্জল বলেন, আমি ভালো কাজে সকলের সহযোগী চাই। যারা এ কাজে সহযোগীতা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি এ ধরনের কাজে সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
বক্তব্য শেষে দেশবাসীর মঙ্গল কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী তুলে দেয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট