1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বরিশাল সিটি নির্বাচনে মেয়রপ্রার্থী হচ্ছেন চরমোনাই পীরের ভাই। - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে আজমেরী ওসমানের ক্যাডার অনিক গ্রেপ্তার ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ-ডিসি পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ

বরিশাল সিটি নির্বাচনে মেয়রপ্রার্থী হচ্ছেন চরমোনাই পীরের ভাই।

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ২৫৮ বার পড়া হয়েছে

নিজস্বসংবাদদাতাঃ বর্তমান চরমোনাই পীরের দুই ভাই সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম ও সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের
বর্তমান চরমোনাই পীরের দুই ভাই সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম ও সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়েরছবি: সংগৃহীত
নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশনে ভোট গ্রহণ হবে। তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মেয়র প্রার্থী চূড়ান্ত করলেও এখনো প্রার্থী ঘোষণা করেনি চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন।
ইসলামী আন্দোলন সূত্র বলছে, আজ মঙ্গলবার চরমোনাই দরবার শরিফে দলের প্রধান মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম আনুষ্ঠানিকভাবে দলের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবেন। এ জন্য সেখানে প্রস্তুতি চলছে। দুই হাজার দলীয় নেতা-কর্মীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
দলীয় সূত্র জানায়, এবার বরিশাল সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হিসেবে দলটি দুজনকে বিবেচনা করছে। তাঁরা হলেন জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম এবং বরিশাল জেলার সভাপতি ও কেন্দ্রীয় ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের। তাঁরা দুজনই বর্তমান পীরের আপন ভাই এবং প্রয়াত চরমোনাই পীরের ছেলে। তাঁদের মধ্যে আবুল খায়ের চরমোনাই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। মেয়র নির্বাচনকে লক্ষ্য রেখে তাঁকে দল থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়নি। মনোনয়ন দেওয়া হয় তাঁর আরেক ছোট ভাই সৈয়দ মুহাম্মাদ জিয়াউল করিমকে। তিনি বর্তমানে ওই ইউপির চেয়ারম্যান।
দলটির নেতারা জানান, কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন এরই মধ্যে মেয়র পদে নির্বাচন করতে অপারগতার কথা দলীয় আমিরের কাছে জানিয়েছেন। তাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম ও মুফতি আবুল খায়ের—এই দুই ভাইয়ের মধ্যে একজন এবার দলীয় মনোনয়ন পেতে পারেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট