1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
তীব্র গরমের সঙ্গে লোডশেডিং, ‘ডিপিডিসি’ বলছে ভিন্ন কথা। - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ফর্মা জাফরের তিন তাসের ভেলকিতে নি:স্ব সাধারন মানুষ! পুলিশের চোখে কাঠের চশমা!! সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই, আহত ৩ রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ২ রূপগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল আরোহী নিহত শহদীদের আত্মত্যাগেই নারায়ণগঞ্জবাসী ওসমানীয় গোষ্ঠী থেকে মুক্ত হয়েছে-এমপি আল আমিন খেলাফত মজলিস নেতা সিরাজুল মামুনের হোয়াটসঅ্যাপ হ্যাক সমাজকে অপরাধ মুক্ত করতে হলে ঐক্যবদ্বভাবে কাজ করতে হবে-রিয়াদ চৌধুরী ফতুল্লায় জামায়াতের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজ শাহ্-এর আস্তানার উদ্যোগে অসহায়দের ঈদবস্ত্র বিতরণ সংগঠনের পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে সোনারগাঁ যুবদল নেতাকে কারন দর্শানোর নোটিশ

তীব্র গরমের সঙ্গে লোডশেডিং, ‘ডিপিডিসি’ বলছে ভিন্ন কথা।

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ২৫৭ বার পড়া হয়েছে

নিজস্বসংবাদদাতাঃ তীব্র দাবদাহের সঙ্গে নারায়ণগঞ্জ নগরীতে যুক্ত হয়েছে লোডশেডিং। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। গরমের জন্য অপ্রয়োজনে মানুষ ঘর থেকে বের না হলেও লোডশেডিংয়ে রক্ষা হচ্ছে না তাদের। সবচেয়ে কঠিন অবস্থা পার করছে খেটে খাওয়া দিন মজুর, রিকশাচালক ও ফুটপাতের ব্যবসায়ীরা। রাতে লোডশেডিং হওয়ায় মানুষ ঠিকমতো ঘুমাতেও পারছেন না।
রমজানে সেহরির সময় বিদূত লোকচুরি খেলে।
এদিকে বিদ্যুৎ বিভাগ বলছে, লোডশেডিং হচ্ছে না। ট্রান্সর্ফারের কাজ করার জন্য বিদ্যুত বন্ধ রাখা হয়।
শহরের বিভিন্ন স্তরে কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, গরমের পাশাপাশি লোডশেডিং শুরু হওয়ায় তাদের দুর্বিষহ অবস্থা সৃষ্টি হয়েছে। দিনে গাছ তলা কিংবা খোলা মাঠে সময় কাটাতে পারলেও রাতে লোডশেডিংয়ের কারণে তারা ঘুমতে পর্যন্ত পারছেন না।
নারায়ণগঞ্জ শহরের পালপাড়া এলাকার বাসিন্দা সুবাস কুমার জানান, একে তো প্রচণ্ড গরম, তার ওপর শনিবার রাতে দফায় দফায় যেভাবে বিদ্যুৎ যাওয়া-আসা কারায় তিনি দুই চোখের পাতা এক করতে পারেননি।
শহরের দেওভোগ এলাকার বাসিন্দা কাদির মিয়া বলেন, গরমের কারণে রোজা রাখতে সমস্যা হচ্ছে। ইফতার, তারাবি ও সেহরির সময়ও বিদ্যুৎ চলে যায়। বেশি সমস্যা হচ্ছে তারাবি পড়তে গিয়ে।
শহরের জামতলা এলাকার এক গৃহিণী মোসা. পারভিন বলেন, ‘সারা দিন রোজা রেখে ইফতার রান্না করতে হয়। চুলার আগুনের তাপ আর বাইরে সুর্যের তাপে অবস্থা এমনিতেই খারাপ। এরকম সময় বিদ্যুৎ চলে গেলে কাজ করতে বেশি কষ্ট হয়।’
শহরের রিকশাচালক সামাদ আলী বলেন, ‘যে গরম পড়ছে তার মধ্যে রিকশা চালানো কঠিন হইয়া যায়। কিন্তু রিকশা না চালাইলে খাবো কী, তাই রিকশা নিয়ে বের হতে হইছে। গরমে প্রাণ যায় যায় অবস্থা।’
নারায়ণগঞ্জ আবহাওয়া আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে নারায়ণগঞ্জে তীব্র দাবদাহ চলছে। এটি আরও দুই-তিনদিন স্থায়ী হবে। এ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ সেলসিয়াস। এভাবে প্রতিদিনই নারায়ণগঞ্জের তাপমাত্রা বেড়ে চলছে। যদিও সোমবার সকাল থেকে তামপাত্রা অনেকটা কমতে শুরু করেছে।
এ বিষয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি (ডিপিডিসি) নারায়ণগঞ্জ দক্ষিন অঞ্চিলের সহকারি প্রকৌশলি শেখ আব্দুল আলি জানান, ‘আসলে লোডশেডিং হচ্ছে না। বর্তমানে তাপমাত্রা যেভাবে বৃদ্ধি পেয়েছে, এজন্য মানুষ বিদ্যুতের ব্যবহার বেশি বেশি করছে। যার কারনে আমাদের অনেকগুলো ট্রান্সফর্মার লোড নিতে পারছে না আর সেগুলোতে সমস্যা দেখা দিচ্ছে। তাই যখন আমরা ওই ট্রান্সফর্মার গুলো মেরামত করতে যাই তখন ওই এলাকার বিদ্যুৎ বন্ধ রাখতে হয়।’
অন্য দিকে, একই কথা বলছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি (ডিপিডিসি) ফতুল্লা অঞ্চিলের সহকারি প্রকৌশলি মো. আব্দুল হাই। তিনি বলেন, ‘বিভিন্ন স্থানে কাজের জন্য বিদ্যুত সংযোগ বন্ধ করা হয়। লোডশেডিং নাই।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট