1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিরলে আবারো দু:সাহসিক চুরি : নগদ ৮ লক্ষ ২৩ হাজার টাকা গায়েব। - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব!

বিরলে আবারো দু:সাহসিক চুরি : নগদ ৮ লক্ষ ২৩ হাজার টাকা গায়েব।

দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ২৯৮ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধ। বিরলে আবারো দু:সাহসিক চুরি সংঘঠিত হয়েছে। ঘটনায় বিরল থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
জানা যায়, গতকাল শুক্রবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে বিরল বাজার মসজিদের পশ্চিম পার্শ্বে মুল রাস্তা সংলগ্ন মেসার্স রিমন ট্রেডার্স এ দু:সাহসিক চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা বিরদর্পে দোকানের সাটারের তালা কেটে ভিতরের লোকারের তালা ভেঙ্গে নগদ ৮ লক্ষ ২৩ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
রিমন ট্রেডার্স এর সত্বাধিকারী দেলোয়ার হোসেন দুলু জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে আমি দোকান বন্ধ করে চলে যাই। আজ শনিবার (১৫ এপ্রিল) যথারিতি দোকান খুলতে এসে দেখি দোকানের সার্টারের তালা কাটা অবস্থায় রয়েছে এবং লোকারের ড্রয়ার খোলা অবস্থায় দেখি।
রকারের ড্রয়ারে রক্ষিত মালকেনার প্রায় ৮ লক্ষ ২৩ হাজার টাকা চোরেরা চুরি করে নিয়ে পালায়। এব্যাপারে বিরল থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।
এর আগে দিনে-দুপুরে ২টি মোবাইলের দোকান থেকে মোবাইল ফোন, নগদ লক্ষ লক্ষ টাকা চুরি হয়। এ ব্যাপারেও অভিযোগ হলেও বিরল থানা পুলিশ এখন পর্যন্ত কোন চোরকে ধরতে পারেননি।
তাছাড়া, বিরল উপজেলায় বিভিন্ন এলাকায় পর পর কয়েকটি হত্যা হলেও এখন অবদি কোন ক্লু বের করতে পারেননি পুলিশ। বরং নিরিহ মানুষদেরকে পুলিশ দ্বারা হয়রানীর শিকার হতে হচ্ছে। বর্তমানে বিরল থানা এলাকায় মাদক, চুরি, ছিনতাই এগুলি নিত্যদিনের ব্যাপার হয়ে দাড়িয়েছে। সচেতন মহল মনে করেন, পুলিশ তৎপর না থাকায় এধরণের ঘটনা গুলি প্রতিনিয়তই ঘটছে।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান জানান, এ বিষয় গুলি নিয়ে আমরা তৎপর আছি

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট