1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ১৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সন্মলনে-সানু,ভূমি দৎসু, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের জাতীয় পার্টিতে স্থান দেওয়া হবে না - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব! মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড় ব্যর্থ নারায়ণগঞ্জের ৫ এমপি! ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে দাবি নাসিক প্রশাসক সাখাওয়াতের

বন্দরে ১৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সন্মলনে-সানু,ভূমি দৎসু, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের জাতীয় পার্টিতে স্থান দেওয়া হবে না

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ২৪৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: আনন্দ ঘন পরিবেশে নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন বন্দরে ১৯ নং ওয়ার্ড জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৪ এপ্রিল) বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ সায়েবা পার্টি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে জেলা জাতীয় পার্টির সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্ল্যা্হ সানু বলেন, নারায়নগঞ্জের জাতীয় পার্টি আমাদের প্রায়ত এমপি নাসিম ভাইয়ের গড়া এই জাতীয় পার্টি। অন্য জেলার জাতীয় পার্টির সাথে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাথে তুলনা করলে হবে না। আগামী জাতীয় সংসদ নিবার্চনে নারায়ণগঞ্জ ৫ আসনের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সেলিম ওসমান ভাই। ওনার মত প্রার্থী শুধু নারায়নগঞ্জে কেন সারা বাংলাদেশে দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। তিনি আরো বলেন, কোন ভূমি দৎসু, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের জাতীয় পার্টিতে স্থান দেওয়া হবে না।
১৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি হাসিনা বেগম পলি সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মনোয়ার হোসেন মন্টুর সঞ্চালনায় জাতীয় পার্টির সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির সাধারন সম্পাদক ও ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আফজাল হোসেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক রিপন ভাওয়াল প্রমুখ। সম্মেলনে হাসিনা বেগম পলিকে সভাপতি, মোঃ অখিল উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি ও মনোয়ার হোসেন মন্টুকে সাধারন সম্পাদক করে ১৯নং ওয়ার্ড জাতীয় পার্টি ৯১ সদস্য বিশিষ্ট একটি পুনাঙ্গ কমিটি ঘোষনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট