1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেন, ঈদের পর আমি গোপনে নামবো কুতুবপুরেও আসবো, হঠাৎ হঠাৎ আসবো আমি মানুষের ঘরে ঘরে যাবো। - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যুতে রাজীবের শোক বন্দরে মাদক স্পটে পুলিশের ঝটিকা অভিযান, সুফিকে সাজা আড়াইহাজারে ছিনতাইয়ের শিকার কুয়েত প্রবাসী আড়াইহাজারে চাঁদাবাজি অভিযোগে এসআই ক্লোজড বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেন, ঈদের পর আমি গোপনে নামবো কুতুবপুরেও আসবো, হঠাৎ হঠাৎ আসবো আমি মানুষের ঘরে ঘরে যাবো।

ফতুল্লা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ২৩১ বার পড়া হয়েছে

ফতুল্লাপ্রতিনিধিঃ মাজের সবাইকে নিয়ে কাজ করতে চায় তবে কুতুবপুরে কোনো সন্ত্রাস ও মাদক ব্যবসায়ী থাকবে না, পুলিশের প্রয়োজন নাই আমরাই যথেষ্ট আপনারা সবাই সন্ত্রাসীদের ও মাদক ব্যবসায়ীদের ওয়ার্নিং দিয়ে দেন।
কারণ যখন ধরবো তখন কিন্তু কারো রেহাই নাই। পুলিশ একা এতোকিছু সামাল দিতে পারবে না আমরা সহযোগিতা করবো।
শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া এলাকায় বীরকুঞ্জ পার্টি সেন্টারে ফতুল্লা থানা ও কুতুবপুর ইউনিয়নের সম্মানিত সামাজিক ব্যক্তি বর্গের সম্মানার্থে, সেন্টু চেয়ারম্যানের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ-সব কথা বলেন।
এসময় শামীম ওসমান আরও বলেন, আমি রাস্তা ঘাট, স্কুল মসজিদ মাদ্রাসা সহ সব উন্নয়ন করে দিলাম কিন্তু সমাজে ইভটিজিং বাড়ছে, মাদক বাড়ছে তাহলে লাভ হলো কি?
তার জন্য আমাদের প্রথমে এই ইভটিজার, মাদক ও সন্ত্রাসীদের রুখে দিতে হবে। আমি জানি সব দলেই ভালো মানুষ আছে আর সেই ভালো মানুষদের নিয়েই আমি কাজ করতে চায়।
যদি বিএনপির কেউ ভালো মানুষ হয় তাহলে তাকে টেনে কাছে নিবো আর যদি খারাপ মানুষ নিজের দলেরও হয় তাহলে তাকে লাথি মেরে বের করে দিবো। কোনো খারাপ মানুষকে আশ্রয় প্রশ্রয় দিবো না। সমাজের ভালো মানুষদের নিয়ে কাজ করবো।
ইফতার মাহফিলে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মনিরুল আলম সেন্টু চেয়ারম্যানের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. শাহা নিজাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, জেলা কৃষক লীগের সভাপতি নাজিম উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিমউদদীন, সাধারণ সম্পাদক মানিক চাঁন সহ সমাজের বিভিন্ন স্তরের সম্মানিত ব্যক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট