1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বাহারি রকমের পোষাকের সমারোহে নগরীতে ফ্রী জোন এর নতুন শো-রুম শুভ ঊদ্ধোধন অনুষ্ঠিত। - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

বাহারি রকমের পোষাকের সমারোহে নগরীতে ফ্রী জোন এর নতুন শো-রুম শুভ ঊদ্ধোধন অনুষ্ঠিত।

শহর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ২৩৪ বার পড়া হয়েছে

শহরপ্রতিনিধিঃ আকর্ষণীয় সকল ডিজাইনের পোশাক নিয়ে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করলো ফ্রিজোন। মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা ১১টায় শহরের ২নং রেলগেট এলাকায় বঙ্গবন্ধু সড়কের পাশে দোয়েল সিটি প্লাজা-১’র নিচতলায় এর প্রথম শাখার উদ্বোধন করা হয়।
শুরু দিন থেকেই সকলের নজর কাড়ে ফ্রিজোন। সম্পূর্ণ আধুনিকতার ছোঁয়া নিয়ে ফ্রিজোন সাজিয়েছে তার প্রথম ঈদ কালেকশন।
উদ্বোধন শেষে ফ্রিজোনের স্বত্বাধীকারি ও চেয়ারম্যান মোহাম্মদ শহিদুল ইসলাম খান টিটু বলেন, আমরা সুলভ মূল্যে সেরা মানের ছেলেদের পোশাক দিচ্ছি। আমরা মনেকরি, কোয়ালিটির কথা চিন্তা করলে এর চেয়ে সুলভ মূল্যে পোশাক আর হয়না। সুতরাং আমাদের বিশ্বাস যারা এখান থেকে তাদের পছন্দের পোশাকটি ক্রয় করবেন, তারা কোন দিক দিয়েই ঠকবেন না।
এ সময় উপস্থিত ছিলেন, ফ্রী জোন এর চেয়ারম্যান শহিদুল ইসলাম খান টিটু, পরিচালক আব্দুর রউফ খান টিউলিপ, রাব্বি খান, সাংবাদিক শরীফ উদ্দিন সবুজ এ ছাড়াও
আরো উপস্থিত ছিলেন হাজী মোঃ আসাদ খান, রুহুল আমিন, গিয়াস উদ্দিন আহমেদ, মোঃ ইফনুস সহ প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট