1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নরসিংদী মেহেরপাড়া ইউপি সদস্য আতাউর ৫০০ পিচ ইয়াবা সহ গ্রেফতার। - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নিবন্ধন প্রক্রিয়ায় দেশ এডিশন, শিগগিরই আনুষ্ঠানিক কার্যক্রম সম্প্রসারণ সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে (বিএসপি)র মানববন্ধন ফতুল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ রূপগঞ্জে মাদক কারবারীর আত্মসমর্পণ: সংশোধন হওয়ার স্বত্ত্বে মুক্ত উজির আলী স্কুলে ইফতারে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সৃষ্ট জলাবদ্ধতা নিষ্কাশনে প্রশংসায় ভাসছেন তরুন সমাজ সেবক রিমন তালুকদার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এমপি আল আমিন ইরানে হামলা: প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন ফতুল্লায় তাঁতীদল নেতার কান্ড: ৩ লাখ টাকায় শিশু মৃত্যুর ঘটনাকে ধামাচাপার চেষ্টা

নরসিংদী মেহেরপাড়া ইউপি সদস্য আতাউর ৫০০ পিচ ইয়াবা সহ গ্রেফতার।

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৯৫ বার পড়া হয়েছে

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর মাধবদীতে ইয়াবাসহ আতাউর রহমান (৩২) নামে এক ইউনিয়ন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার সাহেপ্রতাপ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। তাকে গ্রেপ্তারের খবর এলাকায় পৌঁছালে খুশিতে তারা মিষ্টি বিতরণ করে।
গ্রেপ্তারকৃত আতাউর রহমান সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাহপ্রতাপ এলাকায় ইয়াবার চালান প্রবেশের খবর পেয়ে সেখানে পুলিশ অভিযান চালায়। সেখানে আতাউরকে ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে তল্লাশী করে ৫০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৫ লাখ টাকা।
স্থানীয়রা জানায়, সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার অত্যাচারে এলাকার সবাই অতিস্ট। তার ক্ষমতার দাপটের কারণ কেউ কথা বলতে পারে না।
স্থাসীয়রা বাসিন্দা মো: ইমতিয়াজ রহমান বলেন, সে ইউপি সদস্যের ধাপট দেখিয়ে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা, চুরি, ডাকাতি, রাহাজানি ও ভূমিদস্যুতা করে সাধারন ইউনিয়নবাসীকে হয়রানি করে আসছে। তাকে আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি জানাচ্ছি । তাকে পুলিশ গ্রেপ্তারের খবর পেয়ে আমরা মিষ্টি বিলিয়েছি ইউনিয়নে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, তাকে হাতেনাতে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, মাদক, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট