1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ঈদকে সামনে রেখে শতাধিক স্পটে জম জমাট মাদক ব্যবসায় - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
গণঅভ্যুত্থানে লুট হওয়া পুলিশের পিস্তল মিলল ঝোপে নির্মাণ কাজে গাফিলতি: ভোলাইলবাসীর চরম ভোগান্তি ফতুল্লায় ডাইং কারখানায় বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন রূপগঞ্জে ছিনতাইকারী গ্রেপ্তার, ২ মোটরসাইকেল জব্দ দেশের মানুষ আর কোনো নব্য স্বৈরাচার দেখতে চায় না-মাও.জব্বার আড়াইহাজারের মানুষের ভালোবাসা নিয়ে সামনে আগাইতে চাই-এমপি আজাদ বন্দরে চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ষণ, গ্রেপ্তার ইউসুফ নারায়ণগঞ্জে পরিবেশ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত রিয়াদ চৌধুরী’র প্রচেষ্টা ও মামুন মাহমুদের সহযোগিতায় খাল খননে স্বস্তি ফিরেছে ফতুল্লায়, টানা বৃষ্টিতেও নেই জলজট ৩ শিক্ষক দিয়ে চলছে সোনারগাঁয়ের সরকারি বিদ্যালয়, ব্যাহত পাঠদান

বন্দরে ঈদকে সামনে রেখে শতাধিক স্পটে জম জমাট মাদক ব্যবসায়

বন্দর সংবাদদাতা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ২৪৪ বার পড়া হয়েছে

আসন্ন ঈদুল ফিতর কে সামনে রেখে বন্দরে প্রায় শতাধিক মাদক স্পটে আবারও মাদক ব্যবসা জমে উঠেছে। অভিযোগ এলাকাবাসির। তারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, বন্দর থানার ফরাজিকান্দা লাহর বাড়ি, দড়ি সোনাকান্দা, মাহামুদনগর, বেপারী পাড়া, সোনাকান্দা পানির ট্যাংকি, এনায়েত নগর, চৌধূরী পাড়া, রুপলী আবাসিক, সালেহনগর, শাহী মসজিদ, রাজবাড়ী, বাবুপাড়া, বাড়ীপাড়া, বন্দর কোর্টপাড়া, লেজার্রাস, চিতাশাল, স্বল্পের চক, ইস্পাহানী, একরামপুর, কদম রসুল কলেজ মাঠ, সুইপার কলোনী, নবীগঞ্জ কবিলার মোড়, নূরবাগ, রসুলবাগ, মাইপরশ পাড়া, দঁাশের গাও, কুশিয়ার, কাইতাখালি, বক্তারকান্দী, দেউলী, আমিরাবাদ, চৌরাপাড়া, লক্ষন খোলা, রামনগর, সোনাচড়া, ধামগড়, নয়ামাটি, ভাংতি, মদনপুর, চাঁনপুর, জাঙ্গাল, লাঙ্গলবন্ধ, বিবিজোড়াসহ তার আশে পাশের এলাকা গুলোতে আশংকা জনক ভাবে মাদক ব্যবসা বৃদ্ধি পেয়েছে। আসন্ন ঈদকে সামনে রেখে উল্ল্যেখিত এলাকায় হাত বাড়ালেই সহজে পাওয়া যাচ্ছে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ, বিয়ারসহ নানা রকম মাদক। উক্ত মাদক স্পটগুলোতে চিহিৃত মাদক ব্যবসায়ীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত মোবাইল ফোনের মাধ্যমে উক্ত মাদক দ্রব্য বিক্রি করে আসচ্ছে। এ কারনে উল্লেখিত এলাকায় আইন শৃঙ্খলা মারাত্নক ভাবে অবনতি ঘটচ্ছে। সে সাথে প্রতিটি এলাকায় চুরি ছিনতাইসহ বহু অপরাধ মূলক কর্মকান্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান , মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু। তাদের সাথে কোন আপস নেই। মাদক ব্যবসায়ীদের দেখা মাত্র তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট