1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে আয়োজিত অবস্থান ধর্মঘটে মমতাসহ তৃণমূলের নেতা-কর্মীরা। - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
মালিক-শ্রমিক পক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলেই বিরোধের সৃষ্টি-এমপি কালাম গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বন্দরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ মহান মে দিবসে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের লাল পতাকা মিছিল কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ডিসি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, জরুরী হস্তক্ষেপে নিয়ন্ত্রন কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগে রহস্য বন্দরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার বর্জ্যের স্তূপে স্বপ্নের খোঁজ, জীবনযুদ্ধে অদম্য রোজিনা ১২ মাসই পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক! বন্দরে ছিনতাইয়ের তদন্তে গিয়ে হামলার শিকার ২ পুলিশ, অস্ত্র নিয়ে পালায় দুর্বৃত্তরা

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে আয়োজিত অবস্থান ধর্মঘটে মমতাসহ তৃণমূলের নেতা-কর্মীরা।

যুগের নারায়ণগঞ্জ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৩২৬ বার পড়া হয়েছে

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে আয়োজিত অবস্থান ধর্মঘটে মমতাসহ তৃণমূলের নেতা-কর্মীরা। আজ বুধবার তোলা—ছবি: ভাস্কর মুখার্জি।
আগামী মে মাসে ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা থাকায় রাজ্য নির্বাচন কমিশন এত দিন নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারছিল না। গতকাল মঙ্গলবার সেই মামলার ফয়সালা হওয়ায় এখন আর নির্বাচনের তফসিল ঘোষণায় আর কোনো বাধা রইল না।
এই নির্বাচনে শক্তি পরীক্ষায় মাঠে নেমে পড়েছে শাসক দল তৃণমূলসহ বিরোধী বিজেপি, কংগ্রেস, বাম দলসহ অন্যান্য রাজনৈতিক দল। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস নেতাদের শিক্ষক নিয়োগসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ নিয়ে চরম অস্বস্তিতে পড়েছেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করছে বিরোধীরা।
তৃণমূল পাল্টা আঘাত হানতে চায়। এ জন্য নির্বাচন সামনে রেখে তৃণমূল নেতারা নতুন অস্ত্রের ব্যবহার করছেন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলছেন। বলছেন, কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি ও সিবিআইকে লেলিয়ে দেওয়া হয়েছে। এরাই এখন তৃণমূলকে নানাভাবে হয়রানি করছে। প্রতিবাদ করলে মামলা দিচ্ছে, গ্রেপ্তার করছে।
কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনার প্রতিবাদে আজ বুধবার দুপুর ১২টা থেকে কলকাতার রেড রোডের আম্বেদকর মূর্তির কাছে ৩০ ঘণ্টার অবস্থান ধর্মঘটে বসেছেন মমতা। কাল সন্ধ্যা ৬টায় এই অবস্থান ধর্মঘট শেষ হবে। এই ৩০ ঘণ্টা মমতা অবস্থান ধর্মঘটস্থলে থাকবেন। অফিসও করবেন ওই অবস্থান ধর্মঘটস্থল থেকে। এ জন্য সেখানে মমতার জন্য আলাদা স্থান তৈরি করা হয়েছে। সেখানে তৃণমূলের নেতা, মন্ত্রী, সংসদ সদস্য, বিধায়কেরা তাঁর সঙ্গে থাকছেন।
তৃণমূলের ছাত্র-যুবরা একই কর্মসূচিতে কলকাতার শহীদ মিনার চত্বরে আলাদা সমাবেশ করেছেন। এতে বক্তৃতা করেন তৃণমূলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে মমতার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা লুটপাটের অভিযোগ এনে বিজেপির নেতারাও বুধবার কলকাতার শ্যামবাজারর পাঁচ মাথার মোড়ে অবস্থান ধর্মঘটে বসেছেন। সেখানে থাকছেন বিজেপির নেতা শুভেন্দু অধিকারী, দিলীপ বিশ্বাস, সুকান্ত মজুমদার প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট