1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না’গঞ্জে সাংবাদিকদের সাথে ই-জিপি বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব! মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড় ব্যর্থ নারায়ণগঞ্জের ৫ এমপি! ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে দাবি নাসিক প্রশাসক সাখাওয়াতের

না’গঞ্জে সাংবাদিকদের সাথে ই-জিপি বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ২৮৯ বার পড়া হয়েছে

নারায়নগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুম মিলনায়তনে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং এন্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্ট, সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট(সিপিটিইউ) এর অধীনে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন পোগ্রামস এর সহযোগিতায় সাংবাদিকদের সাথে সরকারি ক্রয় ও ই-জিপি বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

গতকাল মঙ্গলবার সকাল ১১টা এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মঞ্জুরুল হাফিজ, বিপিএএ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিটিইউ,আইএমইডি এর পরিচালক (যুগ্ম -সচিব) মোঃ মাহফুজার রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন মিডিয়া স্পেশালিষ্ট, বিসিসিপি গোলাম শাহীন, সিটিজেন পোর্টালের উপর উপাস্হাপনা করেন টেকনোলজি ও ইনোভেশনস্ এর প্রধান,ডিনেট এর আন্দালিব হক,প্রোগামের সঞ্চালনা করেন পোগ্রাম ম্যানেজার,বিসিসিপি এর মোহাম্মদ আব্দুল সালাম। ” ইলেকট্রনিক টেন্ডার ঝুট – ঝামেলা নেই আর” এ শ্লোগানে পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ ও ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট(ই-জিপি) সহ টেকসই সরকারি ক্রয় ব্যবস্হা সম্পর্কে অংশীজন ও জনসাধারণের মধ্যে সচেতনতা ও উৎসাহ সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে ওরিয়েন্টেশন পোগ্রামে ই-জিপি বিষয়ক কার্যক্রমের সচিত্র প্রতিবেদন সহ আলোচনা তুলে ধরা হয়।

পণ্য, কার্য ও সেবা ক্রয়ের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষ করে ইন্টারনেটের মাধ্যমে সরকারি ক্রয় কার্যক্রমের সকল ধাপ সম্পন্ন করার পদ্ধতি হল ই-জিপি বা ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট। ই-জিপির ফলে সরকারি ক্রয় কার্যক্রমের জন্য একটি জাতীয় ওয়েব পোর্টাল ও কেন্দ্রীয় ডাটাবেজ প্রতিষ্ঠিত হয়েছে। দরপত্র প্রক্রিয়াকরন ও আইন / বিধির পরিচালন পরীক্ষণের একটি জাতীয় প্লাটফর্ম প্রতিষ্ঠিত হয়েছে। ক্রয় কার্যের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাচ্ছে।

সেবার পরিধি বাড়াতে সিপিটিইউ ছাড়াও আরও ১০টি প্রকিউরিং এজেন্সির প্রধান কার্যালয়ে ই-জিপি হেল্পডেস্ক স্হাপন করা হয়েছে। ২০১১সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সরকারি তহবিলের টাকার যে কোন পণ্য ও কার্যক্রয়ের ক্ষেত্রে ই-জিপি ব্যবহারের কথা বলেন। এ জন্য একটি নীতিমালাও আছে। পাবলিক প্রকিউরমেন্ট আইনের৬৫(১) ধারা অনুযায়ী ই-জিপি চালু করা হয় যা পরিচালিত হচ্ছে একটি গাইডলাইনের আওতায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট