1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে বীর মুক্তিযোদ্ধাদের মিলন মেলা - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে আজমেরী ওসমানের ক্যাডার অনিক গ্রেপ্তার ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ-ডিসি পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ

বন্দরে বীর মুক্তিযোদ্ধাদের মিলন মেলা

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ২৬৭ বার পড়া হয়েছে

দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মিলন মেলার আয়োজন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। মঙ্গলবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টায় বন্দর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে ওই মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিএম কুদরত এ খোদা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান। এ সময় নতুন ভবনে আমন্ত্রণ জানিয়ে মুক্তিযোদ্ধাদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন সাংসদ বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান।

নতুন ভবনটি গঠন মূলক ভাবে কাজে লাগানোর জন্য মুক্তিযোদ্ধাদের পরামর্শ দেন তিনি। নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, মুক্তিযোদ্ধাদের একত্রিত হওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সব জায়গায় একটি করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স তৈরী করে দিয়েছেন। আমরা মুক্তিযোদ্ধারা যদি কখনো চলে যাই যাতে আমাদের সন্তানরা একত্রিত থাকতে পারে সেই পরিকল্পনা অনুযায়ী এই কমপ্লেক্স তৈরী করা হয়েছে। আমরা জীবনের রিস্ক নিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ করেছি।

হয়তো আমরা সমান ভাবে মূল্যায়ণ পাই না, কিন্তু ইতিহাস কথা বলে। আমরা কারো বাবা-মায়ের নির্দেশে যুদ্ধে যাইনি, বঙ্গবন্ধুর নির্দেশে গিয়েছি। আমরা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুনেই সিদ্ধান্ত নিয়েছিলাম যুদ্ধে যাবো। রাইফেল ছিলো না কিন্তু বাশেঁর লাঠি নিয়েই প্রস্তুত হয়েছিলাম। ভারত আমাদের সহযোগীতা করেছিলো। তবুও আমরা ৯ মাসে দেশ স্বাধীন করেছিলাম, ৯মাসে কিন্তু একটা সন্তানের জন্মও হয় না। কিন্তু আমরা বীরেরা বলতে পারি আমরা ৯ মাসে একটা দেশ স্বাধীন করে দেখিয়েছি।

তিনি আরও বলেন, বন্দর থেকে আমরা মুক্তিযোদ্ধাদের লিষ্ট করবো। যারা মারা গেছে তাদের সন্তান বা পরিবারের লোক নিয়ে আমরা একটা লিষ্ট করবো। সারা দেশে আমরা বন্দর থেকেই মুক্তিযোদ্ধা প্রজেন্মের সঠিক পরিচয় বের করবো। আমাদের মৃত্যুর পর যাতে আমাদের পরিবার এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ব্যবহার করতে পারে। তারা যাতে বঙ্গবন্ধুর নাম উজ্জল করতে পারে, বঙ্গবন্ধুর সোনার বাংলা যাতে তারা গড়তে পারে। আর এটাই আমাদের মনের আশা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ জেলা ইউনিটের কমান্ড’র সাবেক কমান্ডান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বন্দর উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম. এ রশিদ, ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, বন্দর উপজেলা কমান্ড’র সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল লতিফ। আরও উপস্থিত কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট