1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
পদ্মা-মেঘনায় নয়, বিএনপি ঢেউ তুলতে পারে টেমস নদী-গুলশানে: কাদের - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে আনারসবোঝাই পিকআপ উল্টে নিহত ২ সোনারগাঁয়ে নগদ ডিস্ট্রিবিউশন হাউজে ফিল্মি কায়দায় ডাকাতি, দুই কোটি টাকা লুট বন্দরে ৩ বন্ধুকে পিটিয়ে মোবাইল ও টাকা ছিনতাই, মামলা পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম নতুন কুঁড়ি ২০২৬ অনুষ্ঠানে ওসমানী স্টেডিয়ামে ফাঁকা! রূপগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ফতুল্লায় ‘প্রভাবের রাজনীতি’ নিয়ে নতুন বিতর্ক: অভিযোগের কেন্দ্রবিন্দুতে গিয়াস পরিবার প্রধানমন্ত্রী ফতুল্লাবাসীর দুর্ভোগ লাঘবে বদ্ধ পরিকর-মামুন মাহমুদ খাবার দেরি, আড়াইহাজারে বিয়ে বাড়ীতে রণক্ষেত্র : আহত ১৫ মালিক-শ্রমিক পক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলেই বিরোধের সৃষ্টি-এমপি কালাম

পদ্মা-মেঘনায় নয়, বিএনপি ঢেউ তুলতে পারে টেমস নদী-গুলশানে: কাদের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ২৫১ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

‘জনস্রোতের উত্তাল ঢেউ রাজপথে উঠবে’-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন ‘মির্জা ফখরুল সাহেব যা বলেন, তা নিজে বিশ্বাস করতে পারেন কী? ঢেউ তারা টেমস নদীর পার থেকে গুলশান অফিসে তুলতে পারেন। কিন্তু পদ্মা-মেঘনা-যমুনার পলিবিধৌত মুজিবের বাংলায় নয়।

আজ সোমবার (২৬ অক্টোবর) নিজের সরকারি বাসভবনে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ অভিযোগ করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলনের হাঁকডাক আষাঢ়ের আকাশের মতো, সোশ্যাল মিডিয়া আর গণমাধ্যমে যতটা গর্জে, বাস্তবে রাজপথে ততটা বর্ষে না।’

বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, সরকারের পদত্যাগের দাবি জানানোর কোনও প্রয়োজন নেই। সময় এলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।

কাদের অভিযোগ করে বলেন, বিএনপি দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই বলে বার বার মিথ্যা ও পুরনো অভিযোগ করে চলছে, সরকার নাকি ভিন্নমত সহ্য করতে পারে না? এ দেশে আওয়ামী লীগের মাঝেই পরম সহিষ্ণুতা আছে, আর আছে বলেই বিএনপি অনবরত মিথ্যাচার করতে পারছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট