1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন দিয়ে অবরোধের চেষ্টা অটোরিকশা চালকদের - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন দিয়ে অবরোধের চেষ্টা অটোরিকশা চালকদের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২০ মে, ২০২৪
  • ২৪৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডেমরা এলাকার ডগাইর মোড়ে মহাসড়কে উঠে সড়ক অবরোধের চেষ্টা করেছেন অটোরিকশা চালকরা। এ সময় সড়কে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন অবরোধকারীরা।

সোমবার (২০ মে) দুপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অবস্থান নেয় পুলিশ।

তবে এ ঘটনায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

জানা গেছে, ঢাকায় আটোরিকশা চালকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আজকের অবরোধের চেষ্টা হয়। তারা সেখানে সড়কে আগুন ধরিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) শরফুদ্দিন জানান, এটি ডেমরা এলাকার ডগাইর মোড়ের ঘটনা। সেখানে কিছু অটোচালক সড়কে ময়লায় আগুন দিয়ে বিক্ষোভের চেষ্টা করেছিলেন।

মহাসড়কে আসতে পারেনি তারা। মহাসড়ক স্বাভাবিক আছে। ঘটনাস্থলে ডেমরা ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট