1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
২৪ ঘন্টায় ও খোঁজ মিলেনি যুবদল নেতার পরিবারের দাবি ডিবি নিয়ে গেছে-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

২৪ ঘন্টায় ও খোঁজ মিলেনি যুবদল নেতার পরিবারের দাবি ডিবি নিয়ে গেছে-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ ৪৮ঘন্টায়ও খোঁজ মিলেনি নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদের। এর আগে, গত ২৫ এপ্রিল বিকেলে খানপুর এলাকায় তার এক বন্ধুর বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ; এমনটাই জানায় পরিবারের সদস্যরা।

শাহেদ আহমেদের ভাই শাকের জানায় আমাদের এক আত্মীয়ের বাসায় অবস্থানকালে তাকে ডিবি পরিচয়ে আটক করে নিয়ে গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এবিষয়ে শনিবার (২৭ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন,এখনো আমরা শাহেদ আহামেদের কোন সন্ধান পাইনি। এমনকি পরিবারের সদস্যরাও শাহেদের সম্পর্কে কিছু জানে না। শুধু এতটুকু জানা গেছে যে, ঢাকার কোন এক ডিবির টিম শাহেদকে তুলে নিয়ে গেছে। এর আগে, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবুকেও তুলে নিয়ে যায় ডিবি।’

জানা গেছে, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মনিরুল ইসলাম মুন্সি’র সন্ধান চেয়ে বুধবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে একটি পোস্ট দিয়েছিলেন শাহেদ আহম্মেদ।

পোস্টে তিনি লিখেন, ‘নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সোনালী অতীত সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব প্রিয় বন্ধু মমিনুর রহমান বাবু এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল এর সোনালী অতীত সাবেক সহ-সভাপতি প্রিয় বন্ধু মনিরুল ইসলাম মুন্সি তার ব্যাক্তিগত ড্রাইভার ও গাড়ি সহ গতকাল রাত ১১ টা থেকে নিখোঁজ, এখন পর্যন্ত স্পষ্ট শ কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। অবিলম্বে সকালের সন্ধান চাই।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট