1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে একজন শামীম ওসমান আছে এটাই আমাদের গর্ব মাঈনুদ্দিন-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

নারায়ণগঞ্জে একজন শামীম ওসমান আছে এটাই আমাদের গর্ব মাঈনুদ্দিন-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের ৬৩তম জন্মদিন উপলক্ষে কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগ নেতা ও কাতার প্রবাসী ব্যবসায়ী হাজী আহমেদ তুষার মাঈনউদ্দিনের উদ্যোগে কেক কাটা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার ২৮ ফেব্রুয়ারী বাদ আছর কলাগাছিয়া বুরুন্দী গ্রামে মাদরাসার কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় কেক কাটা ও দোয়া পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগ নেতা ও ব্যবসায়ী হাজী মাঈনুদ্দিন বলেন,আজ নারায়ণগঞ্জের গনমানুষের নেতা ও ওসমান পরিবারের সুযোগ্য সন্তান একেএম শামীম ওসমান এমপির শুভ জন্মদিন। আমার নেতা শামীম ভাইয়ের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ যেন শামীম ভাই ও তার পরিবারের সকলকে শান্তিতে রাখে এটাই কামনা করি। কেননা নারায়ণগঞ্জে একজন শামীম ওসমান আছে এটাই আমার গর্ব। তিনি আছে বলেই নারায়ণগঞ্জের মানুষ শান্তিতে থাকতে পারে। আমরাও রাজনীতি করার কথা ভাবতে পারি। তিনি না’গঞ্জে স্বচ্ছ রাজনীতির পথিকৃত। শামীম ওসমান ভাইয়ের আদর্শে অনুপ্রানীত হয়ে সাধারন মানুষের পাশে থেকে রাজনীতি করার ইচ্ছা পোষন করেছি। আজকের এই দিনে শামীম ওসমান ভাইয়ের সুস্থ্যতা কামনাসহ তার পরিবারের সকল সদস্যের দীর্ঘায়ু কামনা করছি। পাশাপাশি মানবতার বাতিঘর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দীর্ঘজীবন কামনা করছি।

কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগ নেতা ও ব্যবসায়ী হাজী মাঈনুদ্দিনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে অংশ নেন বন্দর উপজেলা আ’লীগের কার্যকরী সদস্য জুলহাস সরকার,আ’লীগ নেতা হাজী কবির হোসেন,হাজী নাসির উদ্দিন,প্রবীন আ’লীগ নেতা তোফাজ্জল মিয়া,হাজী জাকির,নাজিম উদ্দিন প্রধান,ব্যবসায়ী আলতাফ হাজী,আলমগীর হোসেন,উজ্জল সরকার,বাবুল মিয়া,মফিজুল ইসলাম,মহসিন,মাসুম প্রধান প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট