1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রাষ্ট্রপতির পুলিশ পদক পেতে যাচ্ছেন ফুলবাড়ীর কৃতি সন্তান এএসপি পারভেজ রানা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
খাবার দেরি, আড়াইহাজারে বিয়ে বাড়ীতে রণক্ষেত্র : আহত ১৫ মালিক-শ্রমিক পক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলেই বিরোধের সৃষ্টি-এমপি কালাম গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বন্দরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ মহান মে দিবসে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের লাল পতাকা মিছিল কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ডিসি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, জরুরী হস্তক্ষেপে নিয়ন্ত্রন কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগে রহস্য বন্দরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার বর্জ্যের স্তূপে স্বপ্নের খোঁজ, জীবনযুদ্ধে অদম্য রোজিনা ১২ মাসই পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক!

রাষ্ট্রপতির পুলিশ পদক পেতে যাচ্ছেন ফুলবাড়ীর কৃতি সন্তান এএসপি পারভেজ রানা-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ সাহসিকতা,বীরত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)পেতে যাচ্ছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউপি’র শ্রী হরিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা.নুরুল ইসলামের গর্বিত সন্তান পারভেজ রানা।
বৃহস্পতিবার (২২শে ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের উপ-সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
২৭ ফেব্রুয়ারি(মঙ্গলবার)পুলিশ সপ্তাহের প্রথম দিনের কর্মসূচিতে প্যারেডে সালাম নেয়ার পর নিজ হাতে কর্মকর্তাদের পদক পরিয়ে দেবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
সেই অনুষ্ঠানে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি ও প্রশংসনীয় অবদানের জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক (পি.পি.এম)সাহসিকতা পদক পাবেন ফুলবাড়ীর এই কৃতি সন্তান।

এবিষয়ে র‍্যাব-১ এর সহকারি পুলিশ সুপার পারভেজ রানা বলেন,পদক পাওয়ার কথা শুনে অনেক আনন্দিত লাগছে।
এটা আমার কর্মের স্বীকৃতি। এজন্য আমি অনুপ্রাণিত ও উৎসাহিত।
মাননীয় প্রধানমন্ত্রী,
স্বরাষ্ট্রমন্ত্রী,আইজিপি,র‍্যাবের মহাপরিচালক ও অন্যান্য সিনিয়র কর্মকর্তা সহ যারা আমাকে বিবেচনা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরো বলেন,দায়িত্ব থেকে কখনো বিন্দুমাত্র বিচ্যুত হয়নি। সব সময় আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে অবিচল ছিলাম এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনে সদা সচেষ্ট থাকব।
তার পদক পাওয়ার বিষয়টি প্রকাশ হলে পরিবারের লোকজন,আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং সুধী সমাজ তাকে সাধুবাদ জানিয়েছেন।

উল্লেখ্য,সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক তাজুল ইসলাম এর স্যালক তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট