1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিনাজপুরে সানরাইজ নার্সিং ইনস্টিটিউট ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের নবীন বরণ শিরা ভরন ও কোমর বন্ধনী অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
খাবার দেরি, আড়াইহাজারে বিয়ে বাড়ীতে রণক্ষেত্র : আহত ১৫ মালিক-শ্রমিক পক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলেই বিরোধের সৃষ্টি-এমপি কালাম গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বন্দরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ মহান মে দিবসে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের লাল পতাকা মিছিল কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ডিসি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, জরুরী হস্তক্ষেপে নিয়ন্ত্রন কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগে রহস্য বন্দরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার বর্জ্যের স্তূপে স্বপ্নের খোঁজ, জীবনযুদ্ধে অদম্য রোজিনা ১২ মাসই পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক!

দিনাজপুরে সানরাইজ নার্সিং ইনস্টিটিউট ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের নবীন বরণ শিরা ভরন ও কোমর বন্ধনী অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৩৩ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে সানরাইজ নার্সিং ইনস্টিটিউট ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের নবীন বরণ, শিরা ভরন ও কোমর বন্ধনী অনুষ্ঠিত হয়েছে।

৮ ফেব্রুয়ারী ২০২৪ বৃহস্পতিবার শহরের ঘাসিপাড়াস্থ এফপিএবি মিলনায়তনে সানরাইজ নার্সিং ইনস্টিটিউট দিনাজপুর এর আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ কামরুল আহসান।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সানরাইজ নার্সিং ইনস্টিটিউট এর চেয়ারম্যান আলহাজ্ব প্রকৌঃ আবু আহমেদ জাফরুল্লাহ্।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোছাঃ তাজমিন আরা বেগম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভাপতি ডাঃ এস.এম ওয়ারেস, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডেপুটি ডিরেক্টর ডাঃ মুহম্মদ শহীদুল্লাহ, সানরাইজ নার্সিং ইনস্টিটিউট এর ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এস.এম মশিউর রহমান, বিশিষ্ট সমাজসেবক আহমেদ আসিফ সুজা, দিনাজপুর বেসরকারি হসপিটাল ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সাইদুর রহমান, সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সানরাইজ নার্সিং ইনস্টিটিউট এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব নাজমুল হক মোল্লা।

নবাগত শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান সানরাইজ নার্সিং ইনস্টিটিউট এর নাসিং ইন্সট্রাক্টর আয়েশা সিদ্দিকা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাবিলা জাহান সুমি ও শান্তা ইসলাম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট