1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ঘোড়াঘাটে মোটরসাইকেলের যন্ত্রাংশ কিনতে যাওয়া হলো না দুই বন্ধুর-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খাবার দেরি, আড়াইহাজারে বিয়ে বাড়ীতে রণক্ষেত্র : আহত ১৫ মালিক-শ্রমিক পক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলেই বিরোধের সৃষ্টি-এমপি কালাম গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বন্দরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ মহান মে দিবসে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের লাল পতাকা মিছিল কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ডিসি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, জরুরী হস্তক্ষেপে নিয়ন্ত্রন কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগে রহস্য বন্দরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার বর্জ্যের স্তূপে স্বপ্নের খোঁজ, জীবনযুদ্ধে অদম্য রোজিনা ১২ মাসই পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক!

ঘোড়াঘাটে মোটরসাইকেলের যন্ত্রাংশ কিনতে যাওয়া হলো না দুই বন্ধুর-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩২৮ বার পড়া হয়েছে

দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে মোটরসাইকেলের যন্ত্রাংশ কিনতে যাওয়া হলো না দুই বন্ধুর। পথিমধ্যে অটোভ্যান-মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হতে হলো তাদের। বিনয় চন্দ্র দাস (২২) ও জিতু মিয়া (১৬) গ্যারেজে কাজের সুবাদে তারা বন্ধু। দুজনেই কাজ করতেন ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি হাট বাজারের একটি মোটরসাইকেল গ্যারেজে। রবিবার সন্ধ্যায় সার্ভিসের জন্য তাদের গ্যারেজে থাকা একটি মোটরসাইকেলের যন্ত্রাংশ কিনতে মোটরসাইকেল চালিয়ে পার্শ্ববর্তী রাণীগঞ্জ বাজারে যাচ্ছিলেন দুই বন্ধু। সেই যন্ত্রাংশ কিনতে যাওয়া হলো না তাদের।

রবিবার রাতে উপজেলার পালশা ইউনিয়নের ডুগডুগি হাট-রাণীগঞ্জ সড়কে চৌড়িয়া নামক স্থানে ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হন এই দুই বন্ধু।

নিহত বিনয় চন্দ্র দাস (২২) উপজেলার পালশা ইউনিয়নের পুড়ইল গ্রামের ভিখারি দাসের ছেলে ও জিতু মিয়া (১৬) একই ইউনিয়নের চৌড়িয়া গ্রামের তাজুল ইসলামের ছেলে।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আহসান হাবিব বলেন, সন্ধ্যার পর গুরুতর আহত অবস্থায় জিতু নামে এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আমরা তাকে মৃত অবস্থায় পাই।

ঘোড়াঘাট থানার ্অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। দুর্ঘটনায় মোটরসাইকেলের দুজন আরোহী নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট