1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সবাই ঐক্যবদ্ধ হয়ে ঢাকায় যাব: গিয়াসউদ্দীন-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

সবাই ঐক্যবদ্ধ হয়ে ঢাকায় যাব: গিয়াসউদ্দীন-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ৩০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ আগামী ২৭ জানুয়ারি ঢাকার নয়পল্টনে কালো পতাকা মিছিল করবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এতে অংশ নিবেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দীন।
এব্যাপারে তিনি বলেন, ২৭ জানুয়ারি নয়াপল্টনে নারায়ণগঞ্জ জেলা-মহানগরে বিএনপির নেতাকর্মীরা যোগদান করবেন। ঐদিন দুপুর ২টায় আমরা সবাইকে নিয়ে ঢাকায় উপস্থিত থাকবো। এই কর্মসূচীকে নিয়ে আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। থানা থেকে নিয়ে ওয়ার্ড পর্যায়ের প্রত্যেক নেতাকর্মীদের মাঝে যোগাযোগ হয়েছে। ইনশাল্লাহ, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ওই দিন কালো পতাকা মিছিলে অংশ নেব।
প্রসঙ্গত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং এক দফা দাবিতে আগামী ২৭ জানুয়ারি ঢাকার নয়পল্টনে কালো পতাকা মিছিল করবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। ২১ জানুয়ারি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। সেই সাথে ২৬ জানুয়ারি সব জেলা শহরে মিছিলের ডাক দেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট