1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে যুবলীগ নেতা খান মাসুদের শ্রদ্ধা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে যুবলীগ নেতা খান মাসুদের শ্রদ্ধা-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪
  • ৮০৮ বার পড়া হয়েছে

মোঃ বিল্লাল হোসেনঃ ১০ জানুয়ারি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বন্দর থানা যুবলীগ নেতা খান মাসুদ শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, বঙ্গবন্ধুর আর্দশে গড়া আমাদের সাংসদ এ কে এম সেলিম ওসমানের নেতৃত্বে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কে স্মাট বাংলাদেশ গড়তে সহায়তা করব। বন্দর থানা এলাকার যুব সমাজের আইকন খান মাসুদ আরও বলেন, পাকিস্তানের কারাগারে ২৯০ দিন থাকার পর ১৯৭২ সালের এই দিন বেলা ১টা ৪১ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। এদিন ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে নয়া দিল্লি থেকে ঢাকার তেজগাঁও বিমানবন্দরে নামেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তি পাওয়ার পর তিনি পাকিস্তান থেকে লন্ডন যান। তারপর দিল্লি হয়ে ঢাকায় ফেরেন। সেইদিন বঙ্গবন্ধুর অপেক্ষায় তেজগাঁও বিমানবন্দর থেকে শাহবাগ পর্যন্ত ্ হাজারো মানুষ ভিড় করেন। বঙ্গবন্ধুর গাড়িবহর বিমানবন্দর থেকে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পৌঁছতে প্রায় চার ঘণ্টা সময় লেগে যায়। সেখানে বিশাল জনসভায় ভাষণ দেন তিনি।
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ার পর সেই রাতেই ধানমন্ডির বাসা থেকে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানি বাহিনী। পরবর্তীতে তাঁকে তদানীন্তন পশ্চিম পাকিস্তানের কারাগারে নিয়ে যাওয়া হয়। নয় মাস যুদ্ধে বাঙালির চূড়ান্ত বিজয় লাভের পর পাকিস্তানি স্বৈরশাসক বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট