1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আবু নাসিরের কবিতা-জীবনের দোলনা - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
জালকুড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শনে এমপি মান্নান, ৫০ শয্যা করার আশ্বাস নারায়ণগঞ্জে হকারদের তাণ্ডব: সিটি করপোরেশন কর্মচারীদের ওপর প্রকাশ্য হামলা, আইনের শাসন প্রশ্নের মুখে ফতুল্লায় ৩ ডাকাত গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ২০০ কেজি পলিথিন জব্দ, জরিমানা ফতুল্লায় ‘ফুডল্যান্ড প্রোডাক্টস’র গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নির্দিষ্ট সময়ে বসার দাবিতে ডিসিকে হকারদের স্মারকলিপি বদলী হওয়ার পরও দায়িত্ব ছাড়েননি সোনারগাঁও ওসি! ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ‘অতিরিক্ত ভাড়া’ বিতর্ক মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও ইরানে হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

আবু নাসিরের কবিতা-জীবনের দোলনা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪
  • ৩৫৯ বার পড়া হয়েছে

জীবনের দোলনা
–আবু নাসিম

পড়ন্ত বিকেলে নাই কেউ দু’কুলে
একলাই বাইছি ভাঙা তরী
বড় বড় ঢেউ এসে দিয়ে যায় সব পিষে
ভাঙা নৌকা জলে গেছে ভরি।।

স্থির হয়ে আছে মেঘ গুলি আকাশে
বাতাস জমাট বেঁধে আছে
এই বুঝি এলো ঝড় ভাঙবে বাড়ী ঘর
নৌকার পাল ছিঁড়ে হাল ভেঙে গেছে।।

তবু এ আশার তরী ধরবে অজানায় পাড়ি
বাঁধা বিঘ্ন সব কিছু উতরে
গোলক ধাঁধার মাঝে সব হারিয়ে গেছে
আঁধার আছে মোরে ঘিরে।।

আহারে এ জীবন চেয়ে মানিক রতন
কপালে মিললো তোর ছাই
বিশ্বাস অবিশ্বাসের খেলা করলি অবহেলা
সামনে চলার শক্তি আর নাই।।

ভূবণে ভূবণে ঘুরে যেতে হলো বহু দূরে
হবে না আর ফিরে আসা
মিছে ভবে করলি খেলা ভাঙলো জীবন মেলা
আশা তোর হলো দূরাশা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট