1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবাগত ওসি গোলাম মোস্তাফা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

বন্দর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবাগত ওসি গোলাম মোস্তাফা-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
  • ৩৩৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দর প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা করেছে বন্দর থানার নবাগত অফিসার ইনর্চাজ গোলাম মোস্তফা। রোববার (৩১ ডিসেম্বর) রাত ৮টায় বন্দর প্রেসক্লাব মিলনায়তনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, সাংবাদিক ও পুলিশ ভাই ভাই। আমি অল্প কদিন হলো বন্দর থানায় যোগদান করেছি। বন্দরবাসীকে অবাধ নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।
বন্দর প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন খান কমলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী সঞ্চালনায় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জি.এম. মাসুদ, উপদেষ্টা সরদার মোহাম্মদ আলিম, আতাউর রহমান ও মো: কবির হোসেন, বন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেবুব মিয়া, সহ- সাধারন সম্পাদক জি.এম. সুমন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, প্রচার সম্পাদক শাহজামাল, বন্দর প্রেসক্লাবের নির্বাহী সদস্য দ্বীন ইসলাম দিপু, বন্দর প্রেসক্লাবের প্রাথমিক সদস্য লতিফ রানা, মামুনুর রহমান মামুন, ইকবাল হোসেন, মেহেদী হাসান মুন্না ও সবুজ মাহামুদ, বন্দর থানার পুলিশ পরিদর্শক আবু বক্কর সিদ্দিক, বন্দর থানার সেকেন্ড অফিসার এসআই সাইফুল আলম পাটোয়ারী, বন্দর থানার উপ-পরিদর্শক আব্দুল বারেক হাওলাদার প্রমুখ। মত বিনিময় সভা শেষে বন্দর প্রেসক্লাব নেতৃবৃন্দ বন্দর থানার নবাগত অফিসার ইনচার্জ গোলাম মোস্তফাকে ফুলেল শুভেচ্ছা জানায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট