1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
৪ জানুয়ারি প্রচারণার শেষদিনে নাঃ গঞ্জের জনসভায় জননেত্রী শেখ হাসিনা আসবেন শামীম ওসমান-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে পুলিশের মামলায় আসামি আওয়ামীলীগের ৪৮, গ্রেপ্তার ৫ মাদক সেবনে বাধা দেওয়ায় ফতুল্লায় ট্রাকচালককে হত্যা, একজন আটক ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার নারী আইনজীবীকে পিটিয়ে ‘নর্তকী’ তকমা : টিপু-রফিকের শাস্তি দাবিতে মানববন্ধন ফতুল্লায় পাঁচ বছরের শিশুকে ধর্ষনে আনোয়ার আটক ইজারার নামে নিজামের দখল সিন্ডিকেট : নিতাইগঞ্জে ব্যবসায়ী মহল আতংকে সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫

৪ জানুয়ারি প্রচারণার শেষদিনে নাঃ গঞ্জের জনসভায় জননেত্রী শেখ হাসিনা আসবেন শামীম ওসমান-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, আগামী ৪ জানুয়ারি প্রচারণার শেষদিন নারায়ণগঞ্জের জনসভায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আসবেন। নারায়ণগঞ্জে অনেক উন্নয়ন করেছি। যা চাইছি আপা আমাকে কিছুই না করেন নাই। আপার কাছে চাইতেও এখন লজ্জা লাগে। এখন তিনি তো আসবেন। আর যদি দেখেন স্টেডিয়াম ভরা মানুষ তিনি তো খুশি হবেন। আর তখন বলবেন তুমি কি চাও, কি লাগবে। আমি তখন বলবো কিছুই লাগবে না, মেট্রোরেল দেন। সেইদিন আমরা যদি মেট্রোরেলের সাথে আরও কিছু চাই তাও পাবো।
শুক্রবার ( ২৯ ডিসেম্বর ) বিকেলে ধর্মগঞ্জ চতলার মাঠ প্রাঙ্গনে নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্যে রাখতে গিয়ে তিনি এসব কথা গুলো বলেন।
তিনি আরও বলেন, নির্বাচনের শেষ জনসভা নারায়ণগঞ্জে। সেইদিন জনসভায় ব্যাপক মানুষের সমাগম ঘটবে। আর আমরা সেই লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছি। আর নির্বাচনের পর আমার প্রথম কাজ হলো নারায়ণগঞ্জ থেকে মাদকমুক্ত করা। যারা এই মাইকের আওয়াজ শুনতাছেন তারা শুনে রাখেন। মাদক, সন্ত্রাস ও ইভটিজিং বিরুদ্ধে আমরা প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবো। নারায়ণগঞ্জ থেকে এগুলো মুক্ত করবো।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, সিনিয়র সহ-সভাপতি ও এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা যুবলীগ নেতা এহসানুল হাসান নিপু, আওয়ামী লীগ নেতা মাসুদ ভূঁইয়া, মোঃ রাজ্জাক সহ আওয়ামী লীগ ও সহযোগী নেতা-কর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট