1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আমরা একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছি: শামীম ওসমান-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

আমরা একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছি: শামীম ওসমান-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ২২৩ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-৪ আসনের জনপ্রিয় সাংসদ একেএম শামীম ওসমান বলেন, ট্রেনের মধ্যে মা আর শিশুকে যখন পুড়িয়ে মেরেছে, আমি প্রতিটা মায়ের চোখে ঘৃণা ও প্রতিবাদ দেখেছি। এবার এই ধরণের চেষ্টা করলে আমাদের মহিলারাই ওদের মেরে ফেলবে।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে ফতুল্লার সস্তাপুর এলাকায় যুবলীগ নেতা আলহাজ্ব মোঃ আজমত আলী’র সভাপতিত্বে এ নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামীম ওসমান বলেন, বিএনপি ১৬ই জুন ২০০১ সালে আমার উপর আরডিএক্স বোমা হামলা করেছিলো। ২০জন মানুষ মারা গেছে। তখন আমি বলেছিলাম শেখ হাসিনাকে বাঁচান। শয়তানের কাজ শয়তানি করা কিন্তু আল্লাহর রহমতের সাথে কোন শয়তান পারবে না। আমরা একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছি। যারা আমাদের স্বাধীনতা নষ্ট করতে চায়, আমাদের বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চায়। বঙ্গবন্ধু বলেছিলেন, স্বাধীনতা পাওয়া যতটা সহজ, তারচেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। দেখবেন কেন্দ্রে কেন্দ্রে মানুষের ঢল নামবে। অন্য কেউ বিএনপিকে গণতান্ত্রিক দল বলতে পারে কিন্তু আমার দৃষ্টি থেকে জামায়াত যুদ্ধাপরাধী দল আর বিএনপি একটি সন্ত্রাসী দল হিসেবে পরিচিতি পেয়েছে।
সভাপতির বক্তব্যে যুবলীগ নেতা আলহাজ্ব মোঃ আজমত আলী বলেন, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ৭ই জানুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে পর্যাপ্তসংখ্যক ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে হবে। এজন্য ভোটারদের নিরাপত্তা ও ভোটকেন্দ্রে আমরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবো। সবাই মিলে সহযোগিতা করলেই ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়বে এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশের ক্ষেত্র তৈরি হবে।
এসময় উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল ও যুবলীগ নেতা মজিবুর রহমান সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট