1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে যুবলীগ নেতা আজমেরী ওসমানের নেতৃত্বে বিজয় রেলি-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

নারায়ণগঞ্জে যুবলীগ নেতা আজমেরী ওসমানের নেতৃত্বে বিজয় রেলি-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে হাজার হাজার নেতাকর্মী নিয়ে বিজয় রেলী বের করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমানের ছেলে যুবলীগ নেতা আজমেরী ওসমান। আনন্দমুখর পরিবেশে নিজের সন্তানকে সাথে নিয়ে বিশাল শোডাউনের মাধ্যমে বিজয় রেলি বের করে। এসময় নগরবাসী আজমেরী ওসমানকে করতালির মাধ্যমে স্বাগত জানান এবং বিজয় রেলির সামনে এসে একাত্মতা প্রকাশ করেন।
শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরে বিজয় রেলি বের করে নগরীর বিভিন্ন সড়ক পদক্ষিণ করেন।
এদিকে নারায়ণগঞ্জের যুবলীগ নেতা আজমেরী ওসমান একদিনের আহবানে এবং কোন ধরনের প্রস্তুতি ছাড়াই বিশাল শোডাউনের মাধ্যমে বিজয় রেলি বের হয়। বিভিন্ন এলাকা হতে খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের কলেজ রোড এসে সমবেত হয়। পরে আজমেরী ওসমানের নেতৃত্বে কলেজ রোড থেকে আনন্দ রেলিটি বের চাষাড়া গোল চত্বর হয়ে রেলিটি নগরীর প্রধান সড়ক পদক্ষিণ করেন। পরে বিজয় রেলি শেষ করে বিজয়স্তম্ভে ফুল দিয়ে ৭১ সালে পাক-হানাদার বাহিনীর হাতে নিহত হওয়া শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সৈনিক হিসেবে মহান বিজয় দিবসে উৎসবমুখর পরিবেশে ইতিহাস সৃষ্টি করার মত বিশাল শোডাউনের মাধ্যমে বিজয় রেলি বের করেন। কোন ধরনের প্রস্তুতি ছাড়া একদিনের আহবানে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে বিজয় রেলি করে প্রমান করেছে নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের জনপ্রিয়তা এবং কতটুকু গ্রহণ যোগ্যতা রয়েছে বলে নগরীরবাসী এমনটাই মনে করছেন।
আজমেরী ওসমানের নেতৃত্বে বিজয় রেলিতে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কাজি আমির, আব্দুল হামিদ প্রধান, রহমত উল্লাহ, নাসির হোসেন, হোসেন রেজা, খাইরুদ্দিন মোল্লা, শাকিল, আকতার নুর, সুমন, ফুটবলার মনির, মো: মনির হোসেন, ইফতি সহ হাজার নেতাকর্মী সহ বিভিন্ন সংগঠনের শ্রমিকবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট