1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কাশিপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত -যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

কাশিপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত -যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৩০৯ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধিঃ বীর বাঙালি ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা করো” এস্লোগানকে সামনে রেখে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কাশিপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এনভেম্বর ) রাত সাড়ে ৮ টায় ফরাজিকান্দা কাশিপুর ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ও কাশীপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এর সার্বিক তত্ত্বাবধানে এ সভা অনুষ্ঠিত হয়।
চর কাশীপুর বিশিষ্ট সমাজসেবক সিরাজুল ইসলাম মাদবর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আইয়ূব আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাশীপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম.এ সাত্তার। সভাপতি আইয়ূব আলী বলেন, নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি সাহেব আমাদের উন্নয়ন করে দিয়েছে আমরা তার প্রতি চিরকৃতজ্ঞ। এই আসন্ন নির্বাচনে আমরা শামীম ওসমানকে ৭০% ভোটে নির্বাচিত করি। তাহলে আমরা গর্ব করে বলতে পারব। ৪আসনে ওনার কোন প্রতিদ্বন্দ্বী নাই। তাই ভোটকেন্দ্রে ভোট দিতে যাব না! এটা কোন কথা হলো না আমরা ভোট দিতে যাব। এবং ঐক্যবদ্ধ হয়ে আমরা নৌকা প্রতীকে ভোট দিব। সরকার সুধু রুটিন মাফিক কাজ করবে। আগামী নির্বাচনে শামীম ওসমান নির্বাচিত হলে চেয়ারম্যন সাইফুল্লাহ বাদলের নেতৃত্বে কাশিপুরে ইউনিয়নে আরোও উন্নয়নের কাজ হবে।
আমি আসা করব ৭ জানুয়ারী নির্বাচনে নৌকাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন। বিএনপি আমাদের কাজ করতে দেয়নি। আমাদের হুমকি দামকী দিয়েছে। আসুন আমরা একত্রিত হয়ে সমাজ কে উন্নয়ন করি। বিএনপি যে জ্বালাও পোড়াও করে বাস গুলা জ্বালিয়েছে সেটা কি তাদের পৈতৃক সম্পত্তি। যখন ইচ্ছা জ্বালিয়ে দিবে।
এসময় আরোও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামীলীগ ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক আমির উল্লাহ রতন, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, ফতুল্লা থানা যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন, কাশিপুর ইউনিয়ন যুবলীগের শরিফ হোসেন, ছাত্রলীগ নেতা রিয়াজ উদ্দিন কবির, ইমতিয়াজ হোসেন আরান প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট