1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জিয়া ও বিল্লালের নেতৃত্বে যাত্রাবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

জিয়া ও বিল্লালের নেতৃত্বে যাত্রাবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ সরকরের পদত্যাগ ও দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল বাতিলসহ এক দফা দাবিতে ষষ্ঠ ধাপের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বিএনপির ডাকে ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ সফল করতে প্রথম দিনে যুবদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক এর নেতৃত্বে রাজধানীর যাত্রাবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা।
অবরোধ সফল করতে আজ বুধবার(২২ নভেম্বর) সকালে বিক্ষোভ মিছিলটি যাত্রাবাড়ীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণের মাধ্যমে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নেতা আজম চৌধুরী নাহিদসহ অনেকেই। মিছিল থেকে নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
প্রসঙ্গত, বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী, যুগপতের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, বাম গণতান্ত্রিক ঐক্য, এবি পার্টিসহ বেশ কয়েকটি দল এ কর্মসূচি পৃথকভাবে পালনের ঘোষণা দিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট