1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
লাঙ্গলের বোঝা আর বইতে পারছি না আলহাজ্ব আনোয়ার হোসেন-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

লাঙ্গলের বোঝা আর বইতে পারছি না আলহাজ্ব আনোয়ার হোসেন-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১৯৭ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন বলেছেন , লাঙলের বোঝা আর বইতে পারছি না। লাঙ্গলের বোঝা বইতে বইতে  আমাদের শরীর দাগ হয়ে গেছে। ১৫ বছর যাবত নারায়নগঞ্জের মানুষ নৌকায় ভোট দিতে পারেনি। সদর ও বন্দরে মানুষ নৌকা প্রতিককে ভূলে যেতে বসেছে। তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। আমার নেত্রী শেখ হাসিনা উন্নয়নে বিশ্বাসী। আপনারা দেখেছেন ১৫ বছরে তিনি কি কি উন্নয়ন করেছেন। ১লা জানুয়ারিতে শিক্ষাথীদের হাতে নতুন বই তোলে দিয়েছেন।  পদ্মা সেতু করেছেন,মেট্রোরেল নির্মাণ করেছেন। পরিশেষে আমি বলব আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। সোমবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় মাহমুদনগর এলাকায় বন্দর থানার ২০নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। মাহমুদনগর পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা হাজী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে শান্তি ও উন্নয়ন সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আলী হায়দার পুতুল,নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আহসান হাবীব, একই কমিটির প্রচার সম্পাদক এডভোকেট হাবিব আল মুজাহিদ পলু, মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জালু, ও আলহাজ্ব আবেদ হোসেন প্রমুখ।শান্তি ও উন্নয়ন সমাবেশ উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের নেত্রী নুরুন নাহার সন্ধা, ১৯ নং ওয়াডের আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন জসু, শাহাবদ্দিন, ২২নং ওয়াড আওয়ামীলীগ নেতা কাজী সহিদ, দেওয়ান মোহাম্মদ আলী,২১নং ওয়াড আওয়ামীলীগ নেতা অলিউল্ল্যাহ অলি, ২৩ নং ওয়াড আওয়ামীলীগ নেতা মশিউর রহমান সুজু, আজিজুল হাকিম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট