1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে গাড়ী ভাংচুর মামলায় বিএনপি ৩ নেতাকর্মী গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

বন্দরে গাড়ী ভাংচুর মামলায় বিএনপি ৩ নেতাকর্মী গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৯০ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: হরতাল সমর্থনে বন্দরে গাড়ী ভাংচুর ও ককটেল বিস্ফোরন ঘটিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা মামলায় বিএনপি ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। গ্রেফতারকৃত বিএনপি নেতাকর্মীরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী এলাকার মৃত আহাম্মদ আলী মিয়ার ছেলে মোশারফ হোসেন (৪৮) বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকার মৃত আমিনুল হক মিয়ার ছেলে ২৪নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক আসলাম হোসেন টোকন (৫০) ও ২৫নং ওয়ার্ডের উত্তর লক্ষনখোলা এলাকার মৃত শাহাদাত হোসেনের ছেলে বিএনপি কর্মী সোহেল (৩৮)। গ্রেফতারকৃতদের রোববার (১৯ নভেম্বর) দুপুরে বন্দর থানার রুজুকৃত ৩৩(১০)২৩ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শনিবার (১৮ নভেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে উল্লেখিতদের গ্রেপ্তারি করতে সক্ষম হয় পুলিশ। উল্লেখ্য, গত ২৯ অক্টোবর বিএনপি ডাকা হরতালের সমর্থনে বন্দর থানা বিএনপি সভাপতি ও সাধারন সম্পাদকসহ বিএনপি নেতাকর্মীরা বন্দর উপজেলার ফুলহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে টায়ারে অগ্নিসংযোগ, কেকটেল বিস্ফোরন ঘটিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এদিকে বিএনপি নেতাকর্মীদের থানায় থেকে মুক্ত করার জন্য বন্দরে ২৫নং ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেন সকাল থেকে দুপুর ব্যার্থ তদবির চালিয়েছে বলে অপর একটি সূত্রে জানাগেছে। ঘটনায় বন্দর থানার এসআই ফয়েজ হোসেন বাদী হয়ে বন্দর থানা বিএনপি সভাপতি ও সাধারন সম্পাদকসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সংশ্লিস্ট থানায় এ মামলা রুজু করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট