1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে পঞ্চায়েত কমিটির সভায়- সানাউল্ল্যাহ সানু সমাজের মঙ্গল কামনায় আমি সব সময় পাশে আছি-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি

বন্দরে পঞ্চায়েত কমিটির সভায়- সানাউল্ল্যাহ সানু সমাজের মঙ্গল কামনায় আমি সব সময় পাশে আছি-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ২৭১ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ জেলা জাতীয় পার্টির সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্ল্যাহ সানু বলেছেন, সমাজের মঙ্গল কামনায় আমি সব সময় আপনাদের পাশে আছি। রুপালী আবাসিক এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটলে এ আগুনের তাপ আমার শরিরে লাগবে। আমি আপনাদের স্পট ভাষায় বলতে চাই অন্যায় করে কেউ পার পাবেনা। নব গঠিত পঞ্চায়েত কমিটি উদ্দেশ্যে বলব শান্তি প্রতিষ্ঠা জন্য এই রুপালীতে যা যা করা প্রয়োজন আপনারা তা করবেন। শুক্রবার (১০ নভেম্বর) বিকেল ৪টায় ওয়াসা গল্লিস্থ নারায়ণগঞ্জ সিটি কপোর্রেশন ২১ নং ওয়ার্ডস্থ বৃহত্তর রুপালী আবাসিক এলাকার ২০২৩- ২০২৪ বর্ষের নবগঠিত পঞ্চায়েত কমিটি ঘোষনা উপলক্ষে সাধারন সভায় তিনি প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। বৃহত্তর রুপালী আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটি সভাপতি মোঃ সাইফুল রহমান দুলালের সভাপতিত্বে সাধারন সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগ নেতা ও বীরমুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলী, বন্দর থানার ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহিন মিয়া, ১৯.২০ ও ২১ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলী নওশাদ, সমাজ সেবক আলহাজ্ব চাঁন মিয়া, জেলা যুবলীগ নেতা খান মাসুদ ও সমাজ সেবক আলহাজ্ব পারভেজ আলম প্রমুখ। সাধারণ সভা উপস্থিত ছিলেন সোনাকান্দা এলাকার সমাজ সেবক আলী আজহার তৌফিক, আওয়ামীলীগ নেত্রী নূরুন নাহার সন্ধ্যা, বন্দর থানা যুবলীগ নেতা মাছুম, ২২নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা গোলাম সারোয়ার সবুজ, আওয়ামীলীগ নেতা উজ্জল, ২১ নং ওয়ার্ড জাপা সভাপতি কামরুজ্জামান কামরুল, উত্তর রুপালী পঞ্চায়েত কমিটি সাধারন সম্পাদক আব্দুর রবসহ রুপালী আবাসিক এলাকার বাড়িওয়ালা ও ভাড়াটিয়াগন। বন্দর রুপালী আবাসিক এলাকায় বসবাসরত বাড়িওয়ালাদের সম্মতি ক্রমে জেলা জাতীয় পার্টি সভাপতি সানাউল্ল্যাহ সানুকে প্রধান উপদেষ্টা ও সমাজ সেবক মোঃ সাইফুল ইসলাম দুলালকে সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেনকে সাধারন সম্পাদক এবং মোঃ এজাজ আহম্মদকে সাংগঠনিক সম্পাদক করে ৫৬ সদস্য বিশিষ্ট রুপালী আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে ফিরোজ আল মুজাহিদ দুলাল, সহ-সভাপতি পদে মোঃ মাইনুল হক মানিক, মোঃ শহিদুল ইসলাম, হাজী মোঃ শফিউদ্দিন, মোঃ ইউসুফ আলী ও মোঃ কামরুল ইসলাম। যুগ্ম সাধারন সম্পাদক পদে মোঃ দেলোয়ার হোসেন (১), মোঃ মনিরুজ্জামান খোকন, মোঃ দেলোয়ার হোসেন (৩),মোঃ শাহা জালাল সিকদার, মোঃ পারভেজ আহম্মেদ, মোঃ সিফাত। সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আবুল কালাম ও হাজী মোঃ দেলোয়ার হোসেন (২) অর্থ সম্পাদক পদেমোঃ উজ্জল খান ও সহ অর্থ সম্পাদক পদে ডাঃ মোঃ আব্দুল কুদ্দুস সমাজ কল্যান সম্পাদক ডাঃ মোঃ ইফাজুল, আইন বিষয়ক সম্পাদক এডঃ হাবিব আল মুজাহিদ পলু সহ-আইন বিষয়ক সম্পাদক এডঃ ইমরান হোসেন লিপেন মহিলা বিষয়ক সম্পাদক নুরুন নাহার সন্ধা প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আওলাদ হোসেন আলো ও দপ্তর সম্পাদক মোঃ আক্তার হোসেন। কার্য নিবার্হী সদস্যরা হলেন মোঃ পারভেজ আলম, মোঃ ফকির উল্ল্যাহ, মোঃ মনির হোসেন মনু, মোঃ জহিরুল ইসলাম, মোফাজ্জল হোসেন, মোঃ আলাউদ্দিন, মোঃ নজরুল ইসলাম, ফারুকুল ইসলাম, অহিদ হোসেন, মহিবুর রহমান মিলন, মোঃ আব্দুর রউফ, মোঃ আলী নূর, হারুন অর রশিদ, সাহাদাত হোসেন, হুমায়ন কবির, সাব্বির আহাম্মেদ শান্ত, মোঃ ইকবাল হোসেন, আবু হোসেন, চাঁন মিয়া, হাসান আলী, কার্তিক চন্দ্র দাস, অরুন চন্দ্র দাস, মোঃ মহসিন, আবু তৌফিক, আক্তার মোল্লা, মিজানুর রহমান, মারুফ গাজী, রাশেদুল হক ও মোঃ হুমায়ন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট