1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিরলে বীর মুক্তিযোদ্ধা খতিব উদ্দীন’কে গার্ড অব অনার প্রদান-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

বিরলে বীর মুক্তিযোদ্ধা খতিব উদ্দীন’কে গার্ড অব অনার প্রদান-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ২২১ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ বিরল উপজেলার সূর্য সন্তান বীরমুক্তিযোদ্ধা খতিব উদ্দীনের রাষ্ট্রীয়ভাবে দাফনকার্য সম্পন্ন হয়েছে। তিনি বুধবার (০৮ নভেম্বর) আনুমানিক রাত ৭টা ৩০ মিনিটে তার নিজ বাড়ী উপজেলার ০৫নং বিরল ইউনিয়নের বিরল ধর্মদহ গ্রামে ইন্তেকাল করেন।
না ফেরার দেশে চলে যাওয়া বীরমুক্তিযোদ্ধা খতিব উদ্দীন’কে গতকাল বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সকাল ১১টায় রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়েছে। বিরল থানার একদল চৌকস পুলিশ সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন।
এতে শ্রদ্ধাঞ্জলি জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফছানা কাওছার, উপজেলার অফিসার ইনচার্জ শাহ গোলাম মাওলা, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা রহমান আলী প্রমূখ।
গার্ড অব অনার শেষে রাষ্ট্রীয় মর্যাদা শেষে জানাজার নামাজ শেষে বিরল পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট