1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে সাদা পতাকা উড়িয়ে গাড়ি বহরে শান্তি শোভা যাত্রায় আজমেরী ওসমান-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ

বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে সাদা পতাকা উড়িয়ে গাড়ি বহরে শান্তি শোভা যাত্রায় আজমেরী ওসমান-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির ডাকা তৃতীয় দফায় ৪৮ ঘন্টার অবরোধের শেষ দিনে অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে সাদা পতাকা উড়িয়ে গাড়ি বহরে শান্তি শোভা যাত্রা করেছেন চারবারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমানের পুত্র যুবনেতা আজমেরী ওসমান। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর প্রধান সড়ক সহ মহাসড়কে গাড়ি বহরে প্রদক্ষিণ করে বিশাল শোডাউন করেছেন তিনি। এর আগে নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় অবস্থান কর্মসূচীও পালন করেন তারা।
এ শান্তি শোভা যাত্রায় যুবনেতা আজমেরী ওসমান নেতৃত্ব দেন। শৃঙ্খলাবদ্ধভাবে তার পেছনে সাড়িবদ্ধ হয়ে অর্ধশতাধিক গাড়ি বহর এবং শত শত মোটর সাইকেলে চড়ে কর্মী সমর্থকরা বিএনপি-জামায়াত জোটের বিরুদ্ধে হুঁশিয়ারী উচ্চারন করে স্লোগান দেন। এসময় সকলের হাতেই দেখা গেছে সাদা পতাকা।
এসময় নেতাকর্মীরা – শেখ হাসিনা সরকার, বার বার দরকার। শেখ হাসিনার ভয় নাই, আমরা আছি লাখো ভাই। ডাক দিয়েছে আজমেরী ভাই, ঘরে থাকার সময় নাই। আজমেরী ভাইয়ের নেতৃত্বে আমরা আছি একসাথে। এমনসব স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলে।
এসময় জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ীক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট