1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিএনপি জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধে বন্দরেবাসীর জীবনযাত্রা ছিল স্বাভাবিক-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম

বিএনপি জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধে বন্দরেবাসীর জীবনযাত্রা ছিল স্বাভাবিক-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৭৫ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বিএনপি ডাকা তৃতীয় দফা অবরোধের ১ম দিনে বন্দরবাসী জীবনযাত্রা ছিল স্বাভাবিক। বিএনপি ডাকা অবরোধের কোন প্রভাব পরেনি বন্দরে। এক কথাই বলা যেতে ঠিলে ঠালা ভাবে অবরোধ পালিত হয়ে বন্দরে। তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে বন্দরে কোথাও বিএনপি ও জামায়েতের কোন নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। সে সাথে বন্দরে কোথাও অপ্রতিকর ঘটনা বা সহিংসতার কোন খবর পাওয়া যায়নি। বুধবার (৮ নভেম্বর) সকালে বন্দর উপজেলার মদনপুরস্থ ঢাকা চট্রগ্রাম মহাসড়কে বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন চলাচল ছিল ঢিলে ঢালা। মদনপুর বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে সরজমিন ঘুরে সামনে গেছে, সকালে বিএনপি ডাকা অবরোধের কারনে ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের কোন দূরপাল্লার বাস যাতায়েত করতে দেখা না গেলেও। তবে ঢাকা টু চট্রগ্রাম মহাসড়ক দিয়ে যাত্রীবাহী বাস কাঁচপুর, চিটাগাংরোড. সাইবোর্ড, যাত্রাবাড়ী ও শনিআখড়াসহ ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যেতে দেখা গেছে। সে সাথে মালবাহী ট্রাক ও কন্টোইনারসহ বিভিন্ন পরিবহন চলাচল ছিল চোখে পড়ার মত। এ ছাড়াও বন্দরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বিভিন্ন দপ্তর ও ব্যাংকিং কার্যক্রম ছিল যথারিতি আগের মত। এদিকে বন্দর উপজেলা আওয়ামীলীগ শান্তির বাতার্ নিয়ে উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় অবস্থান নিয়েছে। ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, বন্দর থানা পুলিশ বেশ তৎপর রয়েছে। বন্দরে গুরুত্বপূর্ন স্থান গুলোতে পুলিশি টহল জোরদার রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে বন্দরে সচেতন মহলের সহযোগিতা কামনা করছি। ঢাকা টু চট্রগ্রামের মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট