1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে পিকআপে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের দুই মামলায় ১৪ জন গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ   - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম

বন্দরে পিকআপে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের দুই মামলায় ১৪ জন গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ  

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২০৪ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বিএনপি ডাকা অবরোধের সময় ঢাকা -চট্রগ্রাম মহাসড়কের বন্দর স্ট্রীল মিলের সামনে ২টি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ ও হরতাল সর্মথনে মদনপুর টু মদনগঞ্জ সড়রকের ফুললহর এলাকায় ককটেল বিষ্ফোরণ ও যানবাহন ভাংচুরের ঘটনায় পুলিশের দায়ের করা পৃথক দুই মামলায় আসামী হিসেবে  আরো ১৪ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। গ্রেফতারকৃতদের শনিবার (৪ নভেম্বর) দুপুরে বন্দর থানার রুজুকৃত ৩৩(১০)২৩নং মামলায় ৭ জনকে ও অপর ১(১১)২৩ মামলা আরো ৭ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার (৩ নভেম্বর) রাতে বন্দরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। বন্দর থানায় রুজুকৃত ৩৩(১০)২৩ নং মামলার সনিগ্ধ আসামীরা হলো, বন্দর উপজেলার হাজরাদী এলাকার আবুল কাশেম মিয়ার ছেলে দিদার হোসেন (৪৩) বন্দর উপজেলার ফুনকুল এলাকার সাদেক আলী মিয়ার ছেলে আজিম আহাম্মেদ (৩৯) বন্দর আমিন আবাসিক এলাকার মৃত আলকাস সরদারের ছেলে নজরুল ইসলাম (৪৮) নবীগঞ্জ ইসলামবাগ এলাকার মৃত মজিদ মিয়ার ছেলে মুসা (৪৩) একরামপুর এলাকার মৃত মোতালেব হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৩০) বন্দর আমিন আবাসিক এলাকার মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে জাকির হোসেন (৪০) ও বন্দর সিএসডি গেইট এলাকার মৃত রহিম বেপারী ছেলে মানিক (৩৮)। বন্দর থানায় রুজুকৃত অপর ১(১১)২৩ নং মামলার আসামীরা হলো বন্দর থানার একরামপুর ইস্পাহানী বড় জামে মসজিদ এলাকার আব্দুল করিম মিয়ার ছেলে মামুন (৩৯) নবীগঞ্জ ইসলামবাগ এলাকার মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে সালাম (৪২) একই এলাকার মৃত সিদ্দিক বেপারী ছেলে মিন্টু (৪০) বক্তারকান্দী এলাকার মৃত সাইজুদ্দিন মিয়ার ছেলে রফিজ উদ্দিন (৬৫) মালিবাগ মৃত ফজলুল হকের ছেলে আক্তার হোসেন (৪২) দেওলী এলাকার আমিনুল পলাশ (৩৮) ও নয়ানগর এলাকার খলিল মেম্বারের ছেলে উজ্জল (৩৮)। পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃতরা বিএনপির নেতাকর্মী। উল্লেখ্য গত ২৮ অক্টোবর বিএনপি ডাকা হরতালে বন্দরের ফুলহর এলাকায় ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাংচুর করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি এবং  ১লা নভেম্বর অবরোধ চলাকালে বন্দর ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের বন্দর স্ট্রিল মিল এলাকায় দুটি পিকআপ ভ্যানের অগ্নিসংযোগ ও যানবাহন ভাংচুরের ঘটনা ঘটে। এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক ফয়েজ আহাম্মেদ ও কামতাল তদন্ত কেন্দ্রে উপ-পরিদর্শক আল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় উল্লেখিত পৃথক ২টি মামলা রুজু করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট