1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সাংবাদিক সেন্টুর জানাযায় সহকমীদের শ্রোদ্বা ও ভালবাসার ফুল-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

সাংবাদিক সেন্টুর জানাযায় সহকমীদের শ্রোদ্বা ও ভালবাসার ফুল-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৩৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক ইনকিলাবের সিনিয়র ফটো সাংবাদিক মতিউর রহমান সেন্টু’র জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১৯ অক্টোবর) বাদ জোহর ২নং বাবুরাইলস্থ বায়তুল ফালাহ মসজিদে তাঁর জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমের মরদেহ নগরীর পাইকপাড়া বড় কবরস্থানে দাফন করা হয়।
এ সময় জানাযায় অংশ নেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কার্যকরী সদস্য আফজাল হোসেন পন্টি, মোস্তফা করিম, স্থায়ী সদস্য নাহিদ আজাদ, শফিউদ্দিন বিটু, রফিকুল ইসলাম রফিক, ইউসুফ আলী এটম, মো: খালিদ হাসান প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খোরশেদ, বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশনের নারায়ণগঞ্জ শাখার সাবেক সভাপতি হাবিবুর রহমান শ্যামলসহ অসংখ্য গণ্যমান্য ব্যাক্তিগণ। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে নেতৃবৃন্দ মরহুমের প্রতি ফুলেল শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর (বৃহষ্পতিবার) সন্ধ্যায় ইটালিতে মস্তিষ্কের রক্তক্ষরন জনিত কারণে ইন্তেকাল করেছেন মতিউর রহমান সেন্টু। তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি আরিফ আলম দীপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবনসহ সকল সদস্যগণ গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য তাঁর একমাত্র পুত্র মোহাম্মদ সিয়াম রহমান গত ২৩ মার্চ নারায়ণগঞ্জের ২নং বাবুরাইলস্থ নিজ বাসভবনে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে মারা যান। মৃত্যুকালে পরিবারে তাঁর স্ত্রী, আত্বীয়স্বজন সহ অসংখ্য গুণগ্রহী রেখে গিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট