1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শেখ রাসেলের ৬০ তম জন্মদিনে আমিরউল্লাহ রতনের শুভেচ্ছা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

শেখ রাসেলের ৬০ তম জন্মদিনে আমিরউল্লাহ রতনের শুভেচ্ছা-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ শেখ রাসেলের ৬০ তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লা থানা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ আমির-উল্লাহ রতন। এক বাতায় তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ছোট ভাই শহীদ শেখ রাসেলে’র জন্মদিন। শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধু এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি তখন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট