1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
অভিযানের প্রথম দিনে ইলিশ জব্দ এতিমখানায় বিতরণ-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জেল খাটার কৌতূহল থেকে ৬ কিশোর মিলে হত্যা করে হোসাইনকে সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে আইনজীবীদের মানববন্ধন সিদ্ধিরগঞ্জে ৭ খুনের রায় কার্যকরের দাবিতে মানববন্ধন ফতুল্লার ফাঁজিলপুরে মন্টির ইয়াবার ছোবলে ধ্বংসের পথে যুব সমাজ ফতুল্লায় বিভিন্ন মামলার ও ওয়ারেন্টভুক্ত ১২ আসামী গ্রেফতার ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত

অভিযানের প্রথম দিনে ইলিশ জব্দ এতিমখানায় বিতরণ-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ২২০ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ আড়াইহাজারে ১৫ কেজি ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস অফিস। জব্দকৃত ইলিশ স্থানীয় একটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
মা ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম দিনে বৃহস্পতিবার দিন ব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্বদেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমূখ।
অভিযানে উপজেলার ২০ টি বাজার ও আড়ৎ পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে গোপালদী বাজার ও আড়ৎ থেকে মালিকবিহীন অবস্থায় ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় এবং পরবর্তীতে জব্দকৃত মাছ কড়ইতলায় অবস্থিত ইসলামপুর হোসাইনিয়া ইয়াতিমখানায় বিতরণ করা হয়। তাছাড়া দয়াকান্দা বাজার থেকেও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় এবং জব্দকৃতমাছ দয়াকান্দা ইসলামিয়া এবতেদীয়া মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ। তাই ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা ইলিশ সংরক্ষণ অভিযান পালন করা হবে। এ সময় ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রি সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট