1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
অটোবাইক চোর চক্রের সক্রিয় ৩ সদস্য গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

অটোবাইক চোর চক্রের সক্রিয় ৩ সদস্য গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ সিদ্ধিরগঞ্জের বিভিন্ম স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।
সংস্থাটির দাবি, ‘অপু দপ্তরী’ নামের এক ব্যক্তির নেতৃত্বে চক্রটি নারায়ণগঞ্জ থেকে অটোবাইক চুরি করে মুন্সিগঞ্জে বিক্রি করতো। র‌্যাব-১১ এর কালিরবাজার কার্যালয় থেকে মঙ্গলবার প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গাড়ী চোরাই দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবত মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গা থেকে অপু দপ্তরীর নেতৃত্বে সংঘবদ্ধভাবে অটোবাইক চুরি করতেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় সংঘবদ্ধ চোর চক্রের মূলহোতাসহ ৩ জন সক্রিয় সদস্যদেরকে সোমবার সিদ্ধিরগঞ্জের মিজমিজি থেকে গ্রেফতারসহ চোরাইকৃত অটোবাইক উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাব। র‌্যাবের কাছে জিজ্ঞাসাবাদে আটককৃতরা অপরাদের কথা শিকার করেন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মুন্সিগঞ্জের টংগীবাড়ী থানায় একটি নিয়মিত চুরি মামলা রুজু হয়। যার মামলা নং-০৬, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড ১৮৬০, তারিখ-১০/১০/২০২৩ইং।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট