1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে হতাশাগ্রস্থ যুবক রিয়াদের আত্মহত্যা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

বন্দরে হতাশাগ্রস্থ যুবক রিয়াদের আত্মহত্যা-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৪৬৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে রিয়াদ (৩০) নামে এক হতাশাগ্রস্থ যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে যে কোন সময়ে বন্দর থানার ২০নং ওয়ার্ডের পশ্চিম হাজীপুরস্থ ভাড়াটিয়া বাড়িতে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। আত্মহত্যাকারি যুবক রিয়াদ কুষ্টিয়া জেলার খোকসা থানার একতারপুর আনোয়ার হোসেন মিয়ার ছেলে। আত্মহত্যার ঘটনার খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ি এসআই আবু বকর সিদ্দিকসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আত্মহত্যাকারি যুবকের মামা জাহিদ গনমাধ্যমকে জানিয়েছে, ভাগ্নিা রিয়াদ দীর্ঘ দিন যাবত প্রবাস জীবন যাপন করে দেশে এসে বেকার হয়ে পরে। চাকুরি না থাকার কারনে দিন দিন রিয়াদ হতাশাগ্রস্থ হয়ে পরে। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে বাড়িতে কেউ না থাকার কারনে মনের ক্ষোভে ভাড়াটিয়া ঘরের সিলিং ফ্যানের হুকের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে বন্দর থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক গনমাধ্যমকে জানান, আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে আত্মহত্যার কারনসহ বিস্তারিত জানা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT