1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দর সোনাকান্দা এনায়েতনগর ঋষিপাড়া মোড়ে প্রকাশ‍্যে মাদকের হাট-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

বন্দর সোনাকান্দা এনায়েতনগর ঋষিপাড়া মোড়ে প্রকাশ‍্যে মাদকের হাট-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৩৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর সোনাকান্দা এনায়েতনগর ঋষিপাড়া মোড়ে প্রকাশ্যে মাদক বেচাকেনা চলছে। বন্দর থানার  কয়েকশো গজ দূরে হলেও বিনা বাধায় মাদক ব্যাবসায়ীরা পুলিশের নাকের ডগায় তাদের মাদক ব্যাবসা চালিয়ে যাচ্ছে। সরজমিনে গিয়ে জানা যায়, সোনাকান্দা নোয়াদ্দা এলাকার বন্দর থানা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মৃত কবির হোসেনের ছেলে সুমন, এনায়েতনগর ঋষিপাড়া এলাকার মৃত পরশের ছেলে চন্দ্র দাস, গোপিদাসের ছেলে অজিত, গোপালের ছেলে বাসু, একই এলাকার বিভিন্ন মাদক মামলার আসামী জীবন মাদকব্যাবসা চালিয়ে যাচ্ছে। এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কিছু স্থানীয় লোকের সাথে আলাপ করলে তারা জানায়, এনায়েতনগর ঋষিপাড়া মোড় এখন মাদক ব্যাবসায়ীদের দখলে। হাত বাড়ালেই গাঁজা, হেরোইন, ইয়াবা, ফেনসিডিল, বাংলা মদ পাওয়া যায়। বিকেল হলেই প্রকাশ্যে মাদকের হাট বসে। বিভিন্ন এলাকা থেকে মাদকাসক্তরা এখানে এসে ভিড় করে। এলাকার যুবসমাজও মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদক ব্যাবসায়ীদের ভয়ে কেউ কোন প্রতিবাদ করতে সাহস পায়না। যারাই প্রতিবাদ করতে যায় তাদেরকেই  নানা হুমকির শিকার হতে হয়। এলাকাবাসী অনতিবিলম্বে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট