1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ইয়াবাসহ রবিউল গ্রেফতার পলাতক-৩-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

বন্দরে ইয়াবাসহ রবিউল গ্রেফতার পলাতক-৩-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৭ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে ৬৭ পিছ ইয়াবা ট্যাবলেটসহ রবিউল (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে মাদক সম্রাট ওসমান, ইমরান ও বিল্লাল নামে আরো ৩ মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রবিউলকে শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ৩টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডের দড়ি-সোনাকান্দা এলাকায় ধৃত আসামী বসত ঘরে তল্লাশী চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানার এসআই সাইফুল আলম পাটোয়ারী বাদী হয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীসহ ৪ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩৮(৯)২৩। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রবিউল বন্দর থানার ২০নং ওয়ার্ডের উত্তর বেপারীপাড়াস্থ শুভ মিয়া বাড়ি ভাড়াটিয়া ও উক্ত এলাকার জয়নাল বাবুর্চি মিয়ার ছেলে। পলাতক আসামী ওসমান সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার আল ইসলাম মিয়ার ছেলে ও অপর পলাতক আসামী ইমরান একই এলাকার আলিম মৃধা ছেলে এবং বিল্লাল হোসেন দড়ি-সোনাকান্দা এলাকার গফুর মিয়ার ভাড়াটিয়া বলে জানাগেছে। থানা সূত্রে জানাগেছে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রবিউল ও পলাতক আসামী ওসমান একই এলাকার ইমরান ও বিল্লাল হোসেন র্দীঘ দিন ধরে ২০নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় অবাধে মাদক ব্যবসায় চালিয়ে আসছিল। শুক্রবার রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রবিউলকে গ্রেফতার করতে সক্ষম হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় উল্লেখিত মাদক ব্যবসায়ীরা। পলাতক মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট