1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিনাজপুর শিশু একাডেমীতে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জালকুড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শনে এমপি মান্নান, ৫০ শয্যা করার আশ্বাস নারায়ণগঞ্জে হকারদের তাণ্ডব: সিটি করপোরেশন কর্মচারীদের ওপর প্রকাশ্য হামলা, আইনের শাসন প্রশ্নের মুখে ফতুল্লায় ৩ ডাকাত গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ২০০ কেজি পলিথিন জব্দ, জরিমানা ফতুল্লায় ‘ফুডল্যান্ড প্রোডাক্টস’র গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নির্দিষ্ট সময়ে বসার দাবিতে ডিসিকে হকারদের স্মারকলিপি বদলী হওয়ার পরও দায়িত্ব ছাড়েননি সোনারগাঁও ওসি! ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ‘অতিরিক্ত ভাড়া’ বিতর্ক মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও ইরানে হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

দিনাজপুর শিশু একাডেমীতে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

জাহিদ হোসেন
  • প্রকাশিত: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫২ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার আয়োজনে প্রশিক্ষক, অভিভাবক ও প্রশিক্ষনার্থীদের নিয়ে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মহিবুজ্জামান।
১৬ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০ টায় শিশু একাডেমী মিলনায়তনে বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার আয়োজনে প্রশিক্ষক, অভিভাবক ও প্রশিক্ষনার্থীদের নিয়ে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় সরকার দিনাজপুরের উপ-পরিচালক মোঃ মোখলেছুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিরিক বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমীর মহাপরিচালক আনজীর লিটন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান। উপস্থিত ছিলেন সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল আলম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোর্শেদ আলী খান প্রমূখ। শেষে বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা শাখার প্রশিক্ষনার্থী শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত সচিব মোঃ মহিবুজ্জামান ও বাংলাদেশ শিশু একাডেমী মহাপরিচালক আনজীর লিটন দিনাজপুর শিশু একাডেমীর বিভিন্ন বিভাগ ও ভবন ঘুরে ঘুরে দেখেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট