1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জালকুড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শনে এমপি মান্নান, ৫০ শয্যা করার আশ্বাস নারায়ণগঞ্জে হকারদের তাণ্ডব: সিটি করপোরেশন কর্মচারীদের ওপর প্রকাশ্য হামলা, আইনের শাসন প্রশ্নের মুখে ফতুল্লায় ৩ ডাকাত গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ২০০ কেজি পলিথিন জব্দ, জরিমানা ফতুল্লায় ‘ফুডল্যান্ড প্রোডাক্টস’র গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নির্দিষ্ট সময়ে বসার দাবিতে ডিসিকে হকারদের স্মারকলিপি বদলী হওয়ার পরও দায়িত্ব ছাড়েননি সোনারগাঁও ওসি! ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ‘অতিরিক্ত ভাড়া’ বিতর্ক মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও ইরানে হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫১ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ আগামী ১৬ সেপ্টেম্বর শনিবার রংপুর বিভাগীয় রোডমার্চ সফল করার লক্ষ্যে দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর-২০২৩) দুপুরে জেল রোডস্থ দিনাজপুর জেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দিনাজপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সভার প্রধান অতিথি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম।
প্রধান অতিথি রংপুরে বিভাগীয় রোডমার্চ সফল করতে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। রোডমার্চে নেতাকর্মীদের অংমগ্রহণ নিশ্চিত করতে দলের প্রতিটি ইউনিটকে পরামর্শ দেন।
বক্তা হিসেবে বক্তব্য রাখেন
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোঃ নুরুল হুদা বাবু। জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাসেল আলী চৌধুরী লিমনের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাসেল আলী চৌধুরী লিমন জানান, জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে তিন হাজার মোটরসাইকেল রোডমার্চে
অংশগ্রহণ করবে। দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সাইফুল আযম সোহেলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল জেলা শাখার যুগ্ম আহবায়ক
আবু সাঈদ মজুমদার, মোঃ
আব্দুস সালাম, মোস্তফা চৌধুরী, মোঃ সুমন ডলার প্রমূখ। প্রস্তুতি সভায় জেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ মকসেদুল ইসলাম বাবু, মোঃ রাজু মুন্সি, সন্তোষ ভৌমিক, দিনাজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আসাদুজ্জামান ভুট্টো, সদস্য সচিব মোঃ আনোয়ার সাদাত সাগর, দিনাজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম মানিক, সদস্য সচিব মোঃ ফরহাদ রহমান প্লাবন সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জুলফিকার হায়দার রবিনসহ দিনাজপুর জেলার ১৩টি উপজেলা ও ৯টি পৌরসভার ২২টি ইউনিটের সেচ্ছাসেবক দলের সভাপতি/সাধারণ সম্পাদক, আহবায়ক/সদস্য সচিবসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রংপুর বিভাগীয় রোডমার্চ রংপুর থেকে শুরু হয়ে সৈয়দপুর, রাণীরবন্দর, দশমাইল হয়ে দিনাজপুর গোর-এ-শহীদ বড়ময়দানে এসে শেষ হবে।
রোডমার্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট