1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লা ফেব্রিক্সের গরম পানির ড্রেনে পড়ে দগ্ধ শ্রমিকের মৃত্যু-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

ফতুল্লা ফেব্রিক্সের গরম পানির ড্রেনে পড়ে দগ্ধ শ্রমিকের মৃত্যু-যুগের নারায়ণগঞ্জ

ফতুল্লা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ২৫৮ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লা ফেব্রিক্সের গরম পানির ড্রেনে পড়ে দগ্ধ হওয়ার ৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় শ্রমিক জামাল খানের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দিন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহত জামাল খান ঝালকাঠি জেলার কাঁঠালিয়া এলাকার মৃত. ছোমেদ খানের ছেলে।
হাসপাতাল থেকে শাহবাগ থানার এসআই মোঃ শাহাব উদ্দিন জানান, ১৯ আগষ্ট সকাল সাড়ে ১০টার সময় ফতুল্লার রেললাইন বটতলা এলাকায় অবস্থিত ফতুল্লা ফেব্রিক্স কারখানার ভিতরে মেশিন পরিস্কারের সময় গরম পানির ড্রেনে পড়ে যায় জামাল। এসময় তাকে গুরুতর দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন। তার শরীরের অধিকাংশ স্থান দগ্ধ হয়েছে। ঘটনার ৬দিন তিনি চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়েছে।
তিনি আরো জানান, নিহতের পরিবার ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের আবেদন করেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট