1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
লাঠিসোটা নিয়ে প্রস্তুত থাকবেন-খোকন সাহা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম

লাঠিসোটা নিয়ে প্রস্তুত থাকবেন-খোকন সাহা-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৭৭ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মহানগর ২১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আলোচনা সভা,দোয়া ও দুস্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। শুক্রবার ২৫ আগষ্ট বাদ জুম্মা বন্দর ২১নং ওয়ার্ডস্থ শাহীমসজিদ পল্লীবিদ্যুৎ এর সামনে এ দোয়া অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আ’লীগের সাধারন সম্পাদক এ্যাড, খোকন সাহা ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাড খোকন সাহা বলেন,বিএনপি ক্ষমতায় আসার দিবা স্বপ্ন দেখছে। ওই তারেক জিয়ার নির্দেশে তারা শান্তিপূর্ণ দেশে বিশৃঙ্খলা তৈরী করতে চায়। অনেকে নির্বাচনের স্বপ্ন দেখছেন। প্রস্তুত থাকবেন । নির্বাচন হবে। বিএনপি নির্বাচনমূখী দল না। ওরা বিশৃঙ্খলা করতে চায়। লাঠিসোটা নিয়ে প্রস্তুত থাকবেন। এই আন্দোলন হবে আমাদের স্বাধীণতা সার্বভৌম রক্ষার আন্দোলন। ওরা পদযাত্রা নামে অরাজকতা যাত্রা করছে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যের কোন বিকল্প নাই।
মহানগর ২১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নবাগত সভাপতি নাজমুল হাসানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মহানগর আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক জিএম আরমান,সাংগঠনিক সম্পাদক এ্যাড. এাহমুদা মালা,২১নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন মিয়া,২১নং ওয়ার্ড আ’লীগ নেতা ছালাউদ্দিন মিয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,সমাজ সেবক আব্দুর রশিদ কন্টাক্টর,মহানগর আ’লীগ নেতা আনোয়ার হোসেন,বীরমুক্তিযোদ্ধা নাজিম মাষ্টারের সহধর্মিনী ও ২১নং ওয়ার্ড আ’লীগ নেত্রী রাশিদা বেগম,মায়ানুর মায়া,যুবলীগ নেতা ছানোয়ার হোসেন,মাহামুদুল হাসান স্বপন,জসিম মিয়া,মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম জয়,সজিব মোল্লা,এ্যামি আহমেদ,শেখ সিপন,মোঃ সাঈদ,বিল্লাল হোসেন,মাসুম আহমেদ,হাবিবুর রহমান খোকন,কলিম সরকার,রিপন মিয়া প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট